| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরিশিষ্ট A. আপনার বর্তমান সিস্টেমকে আপগ্রেড করার পদ্ধতি | পরবর্তী |
অভিনন্দন! Red Hat Enterprise Linux 4 আপগ্রেড করা হয়েছে!
ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে পুনরায় বুট করতে অনুরোধ জানাবে। পুনরায় বুট করার সময়, কোনো উপস্থিত ইনস্টলেশন মিডিয়া স্বয়ংক্রিয়ভাবে অপসারিত না হলে, সেটিকে বের করে নিন।
আপনার কম্পিউটার পাওয়ার-আপ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরে, একটি গ্রাফিকাল বুট-লোডার প্রদর্শিত হবে এবং আপনি তার মধ্যে থেকে নিম্নোক্ত যে কোনো একটি কর্ম নির্বাচন করতে পারেন:
একটি বুট লেবেল নির্বাচন করে,
কিছু করবেন না — বুট-লোডারের নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হয়ে গেলে, (ডিফল্ট অবস্থায় ৫ সেকেন্ড) বুট-লোডার স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট বুট এন্ট্রিটি বুট করবে।
Red Hat Enterprise Linux বুট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। এক অথবা অধিক বার্তা লেখা পর্দা স্ক্রোল করে প্রদর্শন করা হবে। অবশেষে, একটি login: প্রম্পট অথবা একটি GUI লগ-ইন পর্দা (যদি X উইন্ডো সিস্টেম ইনস্টল করে আপনি স্বয়ংক্রিয়ভাবে X আরম্ভ করতে উল্লেখ করে থাকেন) প্রদর্শিত হবে।
আপনার Red Hat Enterprise Linux সাবস্ক্রিপশনের নিবন্ধীকরণের জন্য বিভাগ 4.27 পড়ুন।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| প্যাকেজ আপগ্রেড করার প্রক্রিয়া | উপর | Red Hat Enterprise Linux সরিয়ে ফেলার পদ্ধতি |