C.2. ইন্টলেশন-প্রক্রিয়া আরম্ভের সময়কার সমস্যা

C.2.1. আপনার মাউসকে কি সনাক্ত করা যায়নি?

Mouse Not Detected পর্দাটি (চিত্র C-1 দেখুন) প্রদর্শিত হওয়ার অর্থ হল, ইনস্টলেশন প্রোগ্রামটি আপনার মাউসকে সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম হয়নি।

আপনি GUI ইনস্টলেশন অগ্রসর করতে পারেন অথবা টেক্সট মোড ইনস্টলেশন প্রক্রিয়া ব্যবহার করতে পারেন। টেক্সট-মোডে মাউস ব্যবহার করার প্রয়োজন হয় না। আপনি যদি GUI ইনস্টলেশন প্রক্রিয়া চালিয়ে যান, তাহলে ইনস্টলেশন প্রোগ্রামটি আপনাকে আপনার সিস্টেমে উপস্থিত মাউসের কনফিগারেশন সংক্রান্ত তথ্য লিখতে অনুরোধ করবে।

চিত্র C-1. মাউস সনাক্ত করা যায়নি

C.2.2. গ্রাফিকাল ইনস্টলেশনে বুট করা সংক্রান্ত সমস্যা

কয়েকটি ভিডিও-কার্ড গ্রাফিকাল ইনস্টলেশন প্রোগ্রামে বুট করার সময় সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যদি ইনস্টলেশন প্রোগ্রামটি, ডিফল্ট বৈশিষ্ট্যাবলী ব্যবহার করে চলতে সক্ষম না হয়, তাহলে তা নিম্নমানের রেসোলিউশন মোডে চালানো হবে। যদি এই পন্থা ব্যবহার করেও এটি বিফল হয়, তাহলে ইনস্টলেশন প্রোগ্রামটি টেক্সট-মোডে চালানোর চেষ্টা করা হবে।

একটি সম্ভাব্য সমাধান হল resolution= boot option -র ব্যবহার। এই অপশনটি ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বিশেষ লাভজনক হতে পারে। অধিক বিবরণের জন্যপরিশিষ্ট F পড়ুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

ফ্রেম বাফারের সমর্থন নিষ্ক্রিয় করে ইনস্টলেশন প্রোগ্রামকে টেক্সট মোডে চালানোর জন্য, nofb বুট অপশনটি ব্যবহার করুন। স্ক্রিন পড়ার জন্য ব্যবহৃত কয়েকটি হার্ডওয়েরের সাথে সামঞ্জস্য বজায় রাখতে এই কমান্ডটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে।