2.6. হার্ড-ড্রাইভ ইনস্টলেশন প্রক্রিয়ার প্রস্তুতি

উল্লেখ্যউল্লেখ্য
 

হার্ড-ড্রাইভ ইনস্টলেশন শুধুমাত্র ext2, ext3, অথবা FAT ফাইল-সিস্টেম থেকে করা সম্ভব। আপনার ব্যবহৃত ফাইল-সিস্টেমটি যদি এই তালিকায় অনুপস্থিত থাকে, যেমন reiserfs, তাহলে আপনি হার্ড-ড্রাইভ ইনস্টলেশন করতে সক্ষম হবেন না।

হার্ড-ড্রাইভ ইনস্টলেশন প্রক্রিয়ার জন্য ISO (অথবা CD-ROM) ইমেজ আবশ্যক। ISO-ইমেজ ফাইলে একটি CD-ROM-র ইমেজের প্রতিলিপি উপস্থিত থাকে। Red Hat Enterprise Linux -র ডিস্ট্রিবিউশনে অন্তর্ভুক্ত প্যাকেজ সংখ্যার দরুন, একাধিক ISO ইমেজ উপস্থিত রয়েছে। প্রয়োজনীয় ISO ইমেজগুলি (Red Hat Enterprise Linux-র বাইনারির CD-ROM-গুলি) একটি ডিরেক্টরিতে সংরক্ষণ করে, হার্ড-ড্রাইভ থেকে ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করুন। ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহণের সময়কালে ইনস্টলেশন-প্রোগ্রামকে ঐ ডিরেক্টরিটির দিকে নির্দেশ করুন।

হার্ড-ড্রাইভ ইনস্টলেশনের জন্য আপনার সিস্টেমকে নিম্নোক্ত যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে প্রস্তুত করুন:

উল্লেখ্যউল্লেখ্য
 

Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামটি, ইনস্টলেশন মিডিয়ার অখণ্ডতা পরীক্ষা করতে সক্ষম। এটি CD, DVD, হার্ড-ড্রাইভ ISO, এবং NFS ISO ইনস্টলেশন প্রক্রিয়ার সাথে চালানো সম্ভব। Red Hat আপনাকে ইনস্টলেশন আরম্ভ করার এবং ইনস্টলেশন সংক্রান্ত কোনো বাগের (অধিকাংশ বাগ, সঠিকভাবে CD বার্ণ না করার দরুন উত্‍‌পন্ন হয়) বিষয়ে সূচিত করার পূর্বে ইনস্টলেশন মিডিয়া পরীক্ষা করার বিশেষ পরামর্শ দিচ্ছে। এই পরীক্ষাটি আরম্ভ করার জন্য boot: প্রম্পটে নিম্নোক্ত কমান্ডটি (Itanium সিস্টেমের জন্য, প্রারম্ভে elilo লেখা প্রয়োজন) নির্বাহ করুন:

linux mediacheck

উপরন্তু, যে ডিরেক্টরি থেকে ইনস্টলেশন নির্বাহিত হচ্ছে, সেখানে RedHat/base/updates.img নামক কোনো ফাইল উপস্থিত থাকলে সেটি ইনস্টল প্রোগ্রামের আপডেট প্রাপ্ত করতে ব্যবহৃত হবে। Red Hat Enterprise Linux -র ইনস্টলেশন প্রক্রিয়া এবং ইনস্টলেশন প্রোগ্রামের আপডেট প্রয়োগ করা সম্বন্ধীয় তথ্য জানতে হলে anaconda RPM প্যাকেজের install-methods.txt ফাইলটি পড়ুন।