4.4. ইনস্টলেশন প্রক্রিয়ার একটি পদ্ধতি নির্বাচন

আপনি যে ধরনের ইনস্টলেশন পদ্ধতি ব্যবহার করতে ইচ্ছুক? নিম্নলিখিত ইনস্টলেশন পদ্ধতিগুলি উপলব্ধ রয়েছে:

CD-ROM

একটি CD-ROM ড্রাইভ এবং Red Hat Enterprise Linux -এর CD-ROMগুলি উপস্থিত থাকলে, আপনি এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। CD-ROM থেকে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করা সংক্রান্ত নির্দেশাবলীর জন্য বিভাগ 4.5 পড়ুন।

হার্ড-ড্রাইভ

Red Hat Enterprise Linux -এর ISO ইমেজগুলি আপনার স্থানীয় হার্ড-ড্রাইভে উপস্থিত থাকলে, আপনি এই প্রক্রিয়াটি ব্যবহার করতে পারেন। আপনার একটি বুট করারযোগ্য CD-ROM প্রয়োজন। হার্ড-ড্রাইভ ইনস্টলেশন প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশাবলীর জন্য বিভাগ 4.6, পড়ুন।

NFS

আপনি যদি ISO ইমেজ অথবা Red Hat Enterprise Linux-এর একটি মিরর ইমেজ ব্যবহার করে NFS server থেকে সরাসরি ইনস্টল করতে ইচ্ছুক থাকেন, তাহলে এই প্রক্রিয়াটি ব্যবহার করতে পারেন। আপনার একটি বুট করারযোগ্য CD-ROM (linux askmethod বুট অপশনটি ব্যবহার করুন) প্রয়োজন হবে। নেটওয়ার্ক থেকে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করা সংক্রান্ত নির্দেশাবলীর জন্য বিভাগ 4.8 পড়ুন। উল্লেখ্য NFS ইনস্টলেশন GUI মোডেও করা সম্ভব।

FTP

আপনি যদি FTP সার্ভার থেকে সরাসরি ইনস্টল করতে ইচ্ছুক থাকেন, তাহলে এই পদ্ধতি ব্যবহার করুন। আপনার একটি বুট করার যোগ্য CD-ROM (linux askmethod বুট অপশনটি ব্যবহার করুন) প্রয়োজন হবে। FTP থেকে ইনস্টলেশন নির্বাহ করা সংক্রান্ত নির্দেশাবলীর জন্য বিভাগ 4.9 পড়ুন।

HTTP

আপনি যদি HTTP (ওয়েব) সার্ভার থেকে সরাসরি ইনস্টল করতে ইচ্ছুক থাকেন, তাহলে এই পদ্ধতি ব্যবহার করুন। আপনার একটি বুট করার যোগ্য CD-ROM (linux askmethod বুট অপশনটি ব্যবহার করুন) প্রয়োজন হবে। HTTP থেকে ইনস্টলেশন নির্বাহ করা সংক্রান্ত নির্দেশাবলীর জন্য বিভাগ 4.10, পড়ুন।