4.15. স্বয়ংক্রিয় পার্টিশন প্রক্রিয়া

স্বয়ংক্রিয় পার্টিশন নির্মাণ প্রক্রিয়ার সময়ে, আপনার সিস্টেম থেকে যে ডাটা (যদি কোনো) মুছে ফেলা হবে তার পরিমাণ আপনি কিছুমাত্রায় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। উপলব্ধ অপশনগুলি হল:

চিত্র 4-10. স্বয়ংক্রিয় পার্টিশন প্রক্রিয়া

Red Hat Enterprise Linux কোন হার্ড-ড্রাইভে ইনস্টল করা হবে তা মাউসের সাহায্যে নির্বাচন করুন। একাধিক হার্ড-ড্রাইভ উপস্থিত থাকলে ইনস্টলেশনের জন্য যে হার্ড-ড্রাইভ(গুলি) ব্যবহৃত হবে সেগুলি আপনি নির্বাচন করতে পারেন। অনির্বাচিত হার্ড-ড্রাইভ এবং সেগুলিতে উপস্থিত ডাটা অক্ষত থাকবে।

উল্লেখ্যউল্লেখ্য
 

আপনার সিস্টেমে উপস্থিত ডাটা সর্বদা ব্যাক-আপ করে রাখা বাঞ্ছনীয়। যেমন, আপনার সিস্টেম আপগ্রেড করার সময় অথবা একটি ডুয়েল-বুট মেশিন তৈরি করার সময় আপনার হার্ড-ড্রাইভে উপস্থিত ডাটা রক্ষা করা উচিত। ভুল-ভ্রান্তির সম্ভাবনা সর্বদা থাকে এবং এর ফলে ডাটা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সাবধানসাবধান
 

যদি আপনার সিস্টেমে কোনো RAID কার্ড উপস্থিত থাকে তাহলে সতর্ক থাকবেন কারণ কয়েকটি BIOS , RAID কার্ড থেকে বুট করার প্রক্রিয়া সমর্থন করে না। এই ক্ষেত্রে, /boot/ পার্টিশনটি RAID অ্যারের বাইরে, যেমন একটি পৃথক হার্ড-ড্রাইভে নির্মাণ করতে হবে। সমস্যাযুক্ত RAID কার্ডের ক্ষেত্রে পার্টিশন নির্মাণের জন্য একটি অভ্যন্তরীণ হার্ড-ড্রাইভ ব্যবহার করা উচিত।

RAID সফ্টওয়ের সেট-আপের জন্য একটি /boot/ পার্টিশনও প্রয়োজন।

আপনি যদি নিজে পার্টিশন করার অপশনটি বাছাই করে থাকেন, তাহলে আপনাকে পর্যালোচনা অপশনটি নির্বাচন করে /boot/ পার্টিশনটি নিজে সম্পাদন করতে হবে।

স্বয়ংক্রিয় পার্টিশন প্রক্রিয়ার দ্বারা নির্মিত পার্টিশন পর্যালোচনা করে পরিবর্তন করার জন্য, পর্যালোচনা অপশনটি নির্বাচন করুন। পর্যালোচনা নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করে অগ্রসর হলে, Disk Druid -র মাধ্যমে আপনার দ্বারা নির্মিত পার্টিশনগুলি প্রদর্শিত হবে। আপনার প্রয়োজন অনুযায়ী পার্টিশনগুলি যথাযত না হলে, আপনি সেগুলিকে পরিবর্তন করতে পারবেন।

সমস্ত নির্বাচন সম্পন্ন করে পরবর্তী বাটনে ক্লিক করে এগিয়ে চলুন।