| Red Hat Enterprise Linux 4: x86, Itanium™, AMD64, এবং Intel® Extended Memory 64 Technology (Intel® EM64T)-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরবর্তী | |
![]() | উল্লেখ্য |
|---|---|
এই পরিশিষ্টটি x86-ভিত্তিক ব্যাতীত অন্যান্য আর্কিটেকচারের জন্য প্রযোজ্য নয়। কিন্তু, এতে বর্ণিত সাধারণ বিষয়বস্তু গুরুত্ত্বপূর্ণ হতে পারে। |
বেশ কিছুকাল সময় থেকে, ডিস্ক পার্টিশন ব্যক্তিগত কম্পিউটারের অভিন্ন অংশ হয়ে উঠেছে। কিন্তু অধিকাংশ ক্রেতা, ইনস্টল করা অপারেটিং সিস্টেমসহ কম্পিউটার ক্রয় করার কারণে, পার্টিশনের প্রয়োজনীয়তা এবং কর্তব্য সম্বন্ধে অজ্ঞাত থাকেন। Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রক্রিয়া সহজে সম্পন্ন করতে সহায়তা করার জন্য, এই অধ্যায়ে ডিস্ক পার্টিশনের গুরুত্ত্ব এবং কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে।
ডিস্ক পার্টিশন সম্বন্ধে সুবিদিত থাকলে, আপনি বিভাগ D.1.4-এ এগিয়ে, Red Hat Enterprise Linux ইনস্টলেশনের জন্য আপনার ডিস্কে স্থান ফাঁকা করা সম্বন্ধে অধিক তথ্য পড়ুন। এই বিভাগে, Linux সিস্টেমের দ্বারা ব্যবহৃত পার্টিশন নামাঙ্কন প্রক্রিয়া, অন্যান্য অপারেটিং সিস্টেমের সাথে ডিস্কের স্থান ভাগ করার পদ্ধতি এবং অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য আলোচিত হয়েছে।
হার্ড-ডিস্ক অতি সাধারণ একটি কর্ম করে থাকে— ডিস্কে ডাটা সংরক্ষণ করে এবং কোনো কমান্ড নির্বাহিত হলে প্রয়োজনীয় ডাটা উদ্ধার করে।
ডিস্ক পার্টিশনের মত বিষয়ে আলোচনা করার সময়, নিম্নস্থ হার্ডওয়ের সম্পর্কে অবগত থাকা প্রয়োজন । দুর্ভাগ্যবসত, অতিরিক্ত বিবরণের ফলে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে, এই পরিশিষ্টতে ডিস্ক-ড্রাইভের একটি চিত্রের সাহায্যে ডিস্ক পার্টিশন প্রক্রিয়া সম্পর্কে সরলভাবে বর্ণনা করার চেষ্টা হয়েছে। চিত্র D-1-এ একটি আনকোরা নতুন, অব্যবহৃত ডিস্ক-ড্রাইভের ছবি প্রদর্শন করা হয়েছে।
বিশেষ কিছু দ্রষ্টব্য নয়, তাই না? কিন্তু ডিস্ক-ড্রাইভের বিষয়ে মৌলিক স্তরে আলোচনায় এতটুকুই যথেষ্ট। যেমন ড্রাইভে ডাটা সংরক্ষণ করার প্রক্রিয়া। এই অবস্থায় এটি করা যাবে না। কারণ প্রথমে কয়েকটি কর্ম সম্পন্ন করা আবশ্যক…
অভিজ্ঞ কম্পিউটার ব্যবহারকারীরা প্রথম প্রচেষ্টায় এটি জেনে থাকবেন। ড্রাইভটিকে আমাদের ফরম্যাট করতে হবে। ফরম্যাটিং (সাধারণত যা "ফাইল-সিস্টেম নির্মাণরূপে পরিচিত") ড্রাইভের উপর কিছু তথ্য লিখে, ফরম্যাট না-করা ড্রাইভটির শূণ্যস্থানকে সুশৃঙ্খল করে।
চিত্র D-2, অনুযায়ী ফাইল-সিস্টেমের দ্বারা আরোপিত শৃঙ্খলাটির দরুন কিছু আপস করার প্রয়োজন হতে পারে:
ড্রাইভে উপলব্ধ ফাঁকা স্থানের সামান্য অংশ ফাইল-সিস্টেম সংক্রান্ত ডাটা সংরক্ষণ করতে ব্যবহার করা হয় যা ব্যবহারের জন্য কখনও উপলব্ধ হবে না।
অবশিষ্ট স্থানকে, ফাইল-সিস্টেম সুসংগত ক্ষুদ্র অংশে বিভাজন করে। এই বিভাজিত অংশগুলি Linux-এ ব্লক হিসাবে পরিচিত। [1]
ফাইল-সিস্টেমের দ্বারা ডিরেক্টরি, ফাইল প্রভৃতি নির্মাণ করার বিনিময়ে এই আপসের মূল্য অতি তুচ্ছ।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, কোনো সর্বাত্মক ফাইল-সিস্টেম বর্তমানে বিদ্যমান নেই। চিত্র D-3-র বর্ণনা অনুযায়ী, একটি ডিস্ক-ড্রাইভে একাধিক ভিন্ন ফাইল-সিস্টেম একত্রে অবস্থান করতে সক্ষম। আপনি নিশ্চয় এতক্ষণে বুঝে থাকবেন যে ফাইল-সিস্টেমগুলি সাধারণত একে-অপরের সাথে সংগতিপূর্ণ হয় না; অর্থাত্, একটি অপারেটিং সিস্টেম তার দ্বারা ধারণ করা ফাইল-সিস্টেমটি (অথবা সম্বন্ধীয় কয়েকটি) ব্যতীত অন্য ফাইল-সিস্টেমকে সমর্থন করে না। যদিও এটি কোনো কঠোর-নিয়ম নয়। উদাহরণস্বরূপ, Red Hat Enterprise Linux বিভিন্ন ধরনের একাধিক ফাইল-সিস্টেমকে সমর্থন করতে সক্ষম (অন্যান্য অপারেটিং সিস্টেমের দ্বারা ব্যবহৃত ফাইল-সিস্টেমও এই তালিকায় অন্তর্ভুক্ত), যার ফলে বিভিন্ন ফাইল-সিস্টেমের মধ্যে সহজে ডাটা আদান-প্রদান করা সম্ভব।
ডিস্কের উপর ফাইল-সিস্টেম নির্মাণ এই প্রক্রিয়ার সর্বপ্রথম ধাপ। এর মূল উদ্দেশ্য হল ডাটা সংরক্ষণ এবং উদ্ধার করা। আসুন ড্রাইভের উপর কয়েকটি ফাইল লেখার পরে তার ফলাফল দেখা যাক।
চিত্র D-4-র বর্ণনা অনুযায়ী পূর্বে ফাঁকা-স্থান হিসাবে চিহ্নিত কয়েকটি ব্লকে এখন ডাটা প্রদর্শিত হচ্ছে। যদিও, ড্রাইভে উপস্থিত ফাইলের সংখ্যা শুধুমাত্র এই ছবি থেকে উদ্ধার করা সম্ভব নয়। সব ফাইল অন্তত একটি ব্লক এবং মাঝে মধ্যে একাধিক ব্লকে স্থান অধিকার করে। এর ফলে সুনিশ্চিতভাবে বাল সম্ভব নয় কতগুলি ফাইল উপস্থিত রয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ব্যবহৃত ব্লকগুলি, ডিস্কের উপর অবিচ্ছিন্ন অঙ্চল ব্যবহার নাও করতে পারে; ব্যবহৃত এবং অব্যবহৃত ব্লক ইতস্ততভাবে ছড়িয়ে থাকতে পারে। এই বৈশিষ্ট্যটি সাধারণত ফ্র্যাগমেন্টেশন নামে পরিচিত। একটি বিদ্যমান পার্টিশনের মাপ পরিবর্তন করার সময় ফ্র্যাগমেন্টেশন গুরুত্ত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
কম্পিউটার-সংক্রান্ত অন্যান্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, হার্ড-ড্রাইভও সময়ের সাথে সাথে তার রূপ পরিবর্তন করেছে। বিশেষ করে এগুলির মাপ অর্থাত্ ডাটা-ধারণ করার ক্ষমতা। এর ফলে ডিস্ক-ড্রাইভ ব্যবহারের পদ্ধতির আমূল পরিবর্তন ঘটেছে।
ডিস্ক-ড্রাইভের ধারণক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে, এর উপর অবস্থিত ফরম্যাট করা স্থান একটি বৃহত্ খন্ডে রাখার বিচক্ষণতা সম্বন্ধে অনেক ব্যবহারকারীর মনে সন্দেহ উদ্রেক হয়েছে। এই সন্দেহের অনেক কারণ রয়েছে, কিছু তাত্ত্বিক এবং কিছু প্রযুক্তিগত। তাত্ত্বিক ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাপের ঊর্ধ্বে ডিস্কে উপলব্ধ অতিরিক্ত স্থান বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। প্রযুক্তিগত ক্ষেত্রে, কয়েকটি ফাইল-সিস্টেমের সমর্থনক্ষমতা একটি নির্দিষ্ট মাপ অবধি সীমাবদ্ধ অথবা ফাইল-সিস্টেমগুলি অধিক ক্ষমতাসম্পন্ন বৃহত্ ড্রাইভ সমর্থন করতে সক্ষম কিন্তু এর মধ্যে অবস্থিত ফাইল অনুসন্ধান করার পদ্ধতি অত্যন্ত ব্যয়সাপেক্ষ হয়ে দাড়ায়।
এই সমস্যার সমাধান হল পার্টিশন নির্মাণ প্রক্রিয়া। প্রত্যেকটি পার্টিশন একটি পৃথক ডিস্করূপে ব্যবহার করা যাবে। এই কর্মটি একটি পার্টিশন টেবিল নির্মাণ করে সম্পন্ন করা হয়।
![]() | উল্লেখ্য |
|---|---|
এই অধ্যায়ের ছবিগুলিতে পার্টিশন টেবিলটি প্রকৃত ডিস্ক-ড্রাইভের থেকে পৃথকরূপে প্রদর্শন করা হয়েছে যা সম্পূর্ণভাবে সঠিক নয়। প্রকৃতপক্ষে পার্টিশনটি ডিস্কের প্রথমভাগে, ফাইল-সিস্টেম অথবা ব্যবহারকারীর ডাটার পূর্বে সংরক্ষিত থাকে। সুস্পষ্ট বর্ণনার জন্য আমাদের চিত্রে তা এই ভাবে দর্শানো হয়েছে। |
চিত্র D-5-র বর্ণনা অনুযায়ী, পার্টিশন টেবিলটি চারটি ভাগে অথবা চারটি প্রধান পার্টিশনে বিভক্ত হয়েছে। হার্ড-ড্রাইভের উপরে অবস্থিত একটি প্রধান পার্টিশনে শুধুমাত্র একটি লজিক্যাল ড্রাইভ (অথবা বিভাগ) উপস্থিত থাকতে পারে। প্রত্যেকটি বিভাগ একটি পৃথক পার্টিশনের জন্য প্রয়োজনীয় তথ্য ধারণ করতে পারে, অর্থাত্ একটি পার্টিশন টেবিল চারটির বেশি পার্টিশনের বিবরণ ব্যাখ্যা করতে পারবে না।
পার্টিশন-টেবিলের প্রত্যেকটি এন্ট্রিতে ঐ পার্টিশনের একাধিক বৈশিষ্ট্যর বর্ণনা করা হয়ে থাকে:
ডিস্কের যে স্থানে পার্টিশনটি আরম্ভ হয় এবং সমাপ্ত হয়
পার্টিশনটি "সক্রিয়" আছে কি না
পার্টিশনের ধরন
আসুন প্রত্যেকটি বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করা যাক। পার্টিশনের মাপ এবং অবস্থান চিহ্নিত করা হয় আরম্ভ এবং সমাপ্তির পয়েন্টের সাহায্যে। কয়েকটি অপারেটিং সিস্টেমের বুট-লোডার "সক্রিয়" ফ্ল্যাগটি ব্যবহার করে। অর্থাত্ "সক্রিয়" হিসাবে চিহ্নিত পার্টিশনে অবস্থিত অপারেটিং সিস্টেমটি বুট করা হয়।
পার্টিশনের ধরন বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। পার্টিশনের আনুমানিক ব্যবহার সেটির জন্য চিহ্নিত ধরনের সংখ্যার দ্বারা ব্যক্ত করা হয়। পার্টিশনের ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা না থাকায় এই বাক্যটি বোধগম্য না হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি অপারেটিং সিস্টেম পার্টিশনের ধরনের চিহ্নের দ্বারা ফাইল-সিস্টেমের ধরন, অপারেটিং সিস্টেমের দ্বারা ব্যবহৃত পার্টিশনের ফ্ল্যাগ, বুট করার যোগ্য কোনো অপারেটিং সিস্টেম ধারণকারী পার্টিশন অথবা উল্লিখিত তিনটি অপশনের সংমিশ্রিত তথ্য ব্যক্ত করে।
এই অতিরিক্ত জটিলতা আপনাকে বিভ্রান্ত করতে পারে। উদাহরণের জন্য চিত্র D-6, দেখুন।
অনেক সময় পার্টিশন প্রক্রিয়ার আবির্ভাব হওয়ার পূর্বের অবস্থার অনুরূপ সম্পূর্ণ ডিস্ক জুড়ে শুধুমাত্র একটি পার্টিশন বিদ্যমান থাকে। পার্টিশন-টেবিলে শুধুমাত্র একটি এন্ট্রি লেখা থাকে যা পার্টিশনের আরম্ভে স্থানটিকে চিহ্নিত করে।
এই পার্টিশনটিকে আমরা "DOS" ধরনের চিহ্নিত করেছি। যদিও টেবল D-1-এ উল্লিখিত সম্ভাব্য একাধিক পার্টিশনের মধ্যে এটি একটি কিন্তু বর্তমান আলোচনার উদ্দেশ্য এই উদাহরণটি যথেষ্ট।
টেবল D-1-এ কয়েকটি জনপ্রিয় (এবং অখ্যাত) পার্টিশনের ধরন এবং সেগুলির হেক্সা-ডেসিমেল সংখ্যার মান তালিকাভুক্ত করা হয়েছে।
| পার্টিশনের ধরন | মান | পার্টিশনের ধরন | মান |
|---|---|---|---|
| ফাঁকা | 00 | Novell Netware 386 | 65 |
| DOS 12-bit FAT | 01 | PIC/IX | 75 |
| XENIX root | 02 | Old MINIX | 80 |
| XENIX usr | 03 | Linux/MINUX | 81 |
| DOS 16-bit <=32M | 04 | Linux swap | 82 |
| প্রসারিত (Extended) | 05 | Linux native | 83 |
| DOS 16-bit >=32 | 06 | Linux প্রসারিত (extended) | 85 |
| OS/2 HPFS | 07 | Amoeba | 93 |
| AIX | 08 | Amoeba BBT | 94 |
| AIX bootable | 09 | BSD/386 | a5 |
| OS/2 Boot Manager | 0a | OpenBSD | a6 |
| Win95 FAT32 | 0b | NEXTSTEP | a7 |
| Win95 FAT32 (LBA) | 0c | BSDI fs | b7 |
| Win95 FAT16 (LBA) | 0e | BSDI swap | b8 |
| Win95 Extended (LBA) | 0f | Syrinx | c7 |
| Venix 80286 | 40 | CP/M | db |
| Novell | 51 | DOS access | e1 |
| PPC PReP Boot | 41 | DOS R/O | e3 |
| GNU HURD | 63 | DOS secondary | f2 |
| Novell Netware 286 | 64 | BBT | ff |
টেবল D-1. পার্টিশনের ধরন
সময়ের সাথে সাথে চারটি পার্টিশনের ব্যবহার অপর্যাপ্ত প্রমানিত হয়েছে। ডিস্ক-ড্রাইভের ধারণ ক্ষমতা বৃদ্ধি হওয়ার দরুন চারটি পরিমিত-মাপের পার্টিশন কনফিগার করেও পর্যাপ্ত স্থান অব্যবহৃত রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চারের অধিক পার্টিশন তৈরি করার একটি উপায় সন্ধান করা আবশ্যক হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে প্রসারিত (extended) পার্টিশনের আবির্ভাব হয়। আপনি টেবল D-1-এ "প্রসারিত(extended)" পার্টিশনের উল্লেখ দেখে থাকবেন। এই ধরনটি প্রসারিত (extended) পার্টিশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
একটি পার্টিশন নির্মাণ করে সেটিকে "প্রসারিত (extended)" ধরনের চিহ্নিত করা হলে, একটি প্রসারিত পার্টিশন টেবিল তৈরি হয়। প্রসারিত পার্টিশন একটি ডিস্ক ড্রাইভের মত আচরণ করে থাকে — এর পার্টিশনটেবিলটি এক অথবা একাধিক পার্টিশনকে চিহ্নিত করে থাকে (বর্তমানে যা চারটিপ্রধান পার্টিশন-র পরিবর্তে লজিক্যাল পার্টিশন হিসাবে পরিচিত হয়) যা প্রসারিত পার্টিশনের মধ্যে সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত থাকে। চিত্র D-7-এ প্রদর্শিত ডিস্ক-ড্রাইভটিতে একটি প্রধান পার্টিশন এবং দুটি লজিক্যাল পার্টিশনসহ একটি প্রসারিত (extended) পার্টিশন (ও কিছু পার্টিশন না-করা অব্যবহৃত স্থান) উপস্থিত রয়েছে।
এই চিত্রে প্রধান এবং লজিক্যাল পার্টিশনের মধ্যেকার পার্থক্য ব্যক্ত করা হয়েছে — প্রধান পার্টিশন চারটির বেশি তৈরি করা সম্ভব নয়, কিন্তু লজিক্যাল পার্টিশনের ক্ষেত্রে এই সংখ্যাটির কোনো সীমা নির্দিষ্ট করা নেই। Linux-র দ্বারা প্দয়োগ করা পার্টিশন-ব্যবহার প্রক্রিয়ার দরুন একটি ডিস্ক ড্রাইভে ১২টির অধিক লজিক্যাল পার্টিশন না রাখাই বাঞ্ছনীয়।
আসুন, Red Hat Enterprise Linux-ইনস্টল করার সময়, পার্টিশন সংক্রান্ত এই আলোচনার উপযোগিতা সম্বন্ধে পর্যালোচনা করা যাক।
হার্ড-ডিস্ক পুনরায় পার্টিশন করার সময় আপনি তিনটি সম্ভাব্য পরিস্থিতির সম্মুখীন হতে পারেন:
পার্টিশন না করা ফাঁকা স্থান উপস্থিত রয়েছে
একটি অব্যবহৃত পার্টিশন উপস্থিত আছে
একটি সক্রিয় পার্টিশনের মধ্যে ফাঁকা স্থান উপস্থিত রয়েছে
প্রত্যেকটি পরিস্থিতি ক্রমানুযায়ী পর্যালোচনা করা যাক।
![]() | উল্লেখ্য |
|---|---|
নিম্নোক্ত চিত্রগুলি সুস্পষ্ট বর্ণনার জন্য সরলভাবে আঁকা হয়েছে এবং তা Red Hat Enterprise Linux ইনস্টলেশনের সময়কার পার্টিশনের বিন্যাসের যথার্থ চিত্র প্রদর্শন করে না। |
এমতাবস্থায়, নির্ধারিত পার্টিশনগুলি সম্পূর্ণ হার্ড-ডিস্ক জুড়ে বিস্তার করে না এবং এর ফলে কিছু অব্যবহৃত স্থান পার্টিশনের বাইরে রয়ে যায়। চিত্র D-8-এ এর বর্ণনা করা হয়েছে।
চিত্র D-8-এ, 1 বরাদ্দ না করা স্থানসহ একটি অনির্ধারিত পার্টিশনকে চিহ্নিত করে এবং 2 বরাদ্দ করা স্থানসহ একটি নির্ধারিত পার্টিশনকে চিহ্নিত করে।
একটি অব্যবহৃত হার্ড-ডিস্কও এই বিভাগের অন্তর্গত বিবেচিত হয়ে পারে। শুধুমাত্র একটি প্রভেদ হল যে এর সমস্ত স্থান কোনো নির্দিষ্ট পার্টিশন হিসাবে চিহ্নিত হয় না।
আপনি অব্যবহৃত স্থান থেকে প্রয়োজনীয় পার্টিশন তৈরি করতে পারবেন। দুর্ভাগ্যবসত, এই সহজ উপায়টি সর্বদা প্রয়োগ করা সম্ভব হয় না(যদি না আপনি শুধুমাত্র Red Hat Enterprise Linux-এর জন্য একটি পৃথক ডিস্ক ব্যবহার করে থাকেন)। ক্রয় করার সময় ইনস্টল করা অধিকাংশ অপারেটিং সিস্টেমগুলি ডিস্কের সমস্ত জায়গা ব্যবহার করার জন্য কনফিগার করা হয়ে থাকে (বিভাগ D.1.4.3 পড়ুন)।
পরবর্তী অংশে, তুলনামূলকভাবে একটি সাধারণ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হবে।
এই পরিস্থিতিতে, সম্ভবত আপনার সিস্টেমে এক অথবা তার অধিক পার্টিশন উপস্থিত রয়েছে যেগুলি আপনি বর্তমানে ব্যবহার করছেন না। সম্ভবত আপনি কোনো ভিন্ন অপারেটিং সিস্টেম নিয়ে পরীক্ষা করেছিলেন এবং সেটির জন্য বরাদ্দ করা পার্টিশনগুলি এখন ব্যবহৃত হচ্ছে না।চিত্র D-9-এ এই রকমের একটি পরিস্থিতির বর্ণনা করা হয়েছে।
চিত্র D-9 -তে, 1 একটি অব্যবহৃত পার্টিশন এবং 2 Linux-র জন্য বরাদ্দ করা একটি একটি অব্যবহৃত পার্টিশনকে উল্লেখ করে।
এই পরিস্থিতির সম্মুখীন হলে আপনি অব্যবহৃত পার্টিশনের জন্য বরাদ্দ করা স্থান ব্যবহার করতে পারেন। প্রথমে ঐ পার্টিশনটি মুছে সেটির স্থানে যথাযত Linux পার্টিশন(গুলি) নির্মাণ করুন। ইনস্টলেশন প্রক্রিয়ার সময় আপনি অব্যবহৃত পার্টিশনটি মুছে, নতুন পার্টিশনগুলি নিজে তৈরি করতে পারবেন।
এটি সবচেয়ে সাধারণ এবং সমাধান করার জন্য সর্বাধিক কঠিন পরিস্থিতি। পর্যাপ্ত শূণ্যস্থান থাকা সত্ত্বেও একটি পার্টিশনের জন্য বরাদ্দ করার ফলে এই সমস্যা হয়ে থাকে। পূর্বে ইনস্টল করা সফ্টওয়েরসহ যদি আপনি একটি কম্পিউটার ক্রয় করে থাকেন, তাহলে হার্ড-ড্রাইভে সম্ভবত অপারেটিং সিস্টেম এবং ডাটা-ধারণকারী একটি বৃহত্ পার্টিশন উপস্থিত রয়েছে।
আপনার সিস্টেমে একটি নতুন হার্ড-ড্রাইভ যোগ করা ব্যতীত আপনার সামনে দুটি বিকল্প উপস্থিত রয়েছে:
মুলত, এই পদ্ধতিতে বৃহত্ পার্টিশনটি মুছে আপনি একাধিক ছোট পার্টিশন নির্মাণ করবেন। এর ফলে মূল পার্টিশনে উপস্থিত সমস্ত ডাটা মুছে যাবে এবং এই কারণে সেগুলির সম্পূর্ণ ব্যাক-আপ রাখা আবশ্যক। আপনার নিজের সুবিধার জন্য, দুটি ব্যাক-আপ তৈরি করুন, পরিচয়-প্রমান প্রক্রিয়া ব্যবহার করুন (আপনার ব্যাক-আপ সফ্টওয়েরে উপলব্ধ হলে), এবং পার্টিশনটি মুছে ফেলার পূর্বে ব্যাক-আপ থেকে ডাটা পড়ার প্রচেষ্টা করুন।
![]() | সাবধান |
|---|---|
ঐ পার্টিশনে কোনো অপারেটিং সিস্টেম উপস্থিত থাকলে, সেটিও পুনরায় ইনস্টল করা প্রয়োজন। পূর্বে ইনস্টল করা অপারেটিং সিস্টেমসহ কম্পিউটার ক্রয় করে থাকলে সচেতন থাকবেন, কারণ এইসব ক্ষেত্রে অনেক সময় অপারেটিং সিস্টেমের CD-ROM-টি কম্পিউটারের সাথে উপলব্ধ করা হয় না এবং এর ফলে সেটি পুনরায় ইনস্টল করা সম্ভব হবে না। মূল পার্টিশন এবং অপারেটিং সিস্টেম মুছে ফেলার পূর্বে এই পরীক্ষাটি করুন। |
আপনার বিদ্যমান অপারেটিং সিস্টেমের জন্য তুলনামূলকভাবে একটি ছোট পার্টিশন নির্মাণ করে, আপনি আপনার পছন্দ অনুযায়ী সফ্টওয়ের পুনরায় ইনস্টল এবং ডাটা উদ্ধার করে, Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করতে পারেন। চিত্র D-10-এ এর বর্ণনা দেওয়া হয়েছে।
চিত্র D-10-তে, 1-এ পূর্ববর্তী রূপ এবং 2-এ পরবর্তী রূপ প্রদর্শিত হয়েছে।
![]() | সাবধান |
|---|---|
চিত্র D-10-র বর্ণনা অনুযায়ী, সঠিক ব্যাক-আপ বিনা, মূল পার্টিশনে উপস্থিত সমস্ত ডাটা নষ্ট হয়ে যাবে! |
এই প্রক্রিয়ার দ্বারা অসম্ভব কর্মটি সম্পন্ন করা সম্ভব: এই পদ্ধতির সাহায্য সংরক্ষিত ডাটার কোনো ক্ষতি না করে বড় পার্টিশনকে ছোট করা সম্ভব। অনেকে সন্তোষজনকভাবে এই প্রক্রিয়াটি ব্যবহার করে উপকৃত হয়েছেন। এই কর্মের জন্য কোন সফ্টওয়েরটি ব্যবহার করা উচিত? একাধিক ক্রয়যোগ্য ডিস্ক-নিয়ন্ত্রণ সফ্টওয়ের উপলব্ধ রয়েছে। একটু অনুসন্ধান করে, এগুলির মধ্য আপনার জন্য যেটি সবচেয়ে যথাযত, সেটি নির্বাচন করে নিন।
সংরক্ষণকারী পুনঃপার্টিশন প্রক্রিয়াটি সহজ হলেও এর বেশ কয়েকটি ধাপ রয়েছে:
বিদ্যমান ডাটা কমপ্রেস করে ব্যাক-আপ করুন
বিদ্যমান পার্টিশনের মাপ পরিবর্তন করুন
নতুন পার্টিশন তৈরি করুন
পরবর্তী অংশে, প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আলোচিত হয়েছে।
চিত্র D-11, বর্ণনা অনুযায়ী, আপনার বিদ্যমান পার্টিশনের ডাটা প্রথমে কম্প্রেস করুন। এর ফলে, পার্টিশনের "অন্তে" সর্বাধিক পরিমাণ ফাঁকা স্থান পাওয়া সম্ভব।
চিত্র D-11-এ, 1-এ পূর্ববর্তী রূপ এবং 2-এ পরবর্তী রূপ প্রদর্শিত হয়েছে।
এই ধাপটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। এটি না করা হলে, আপনার ডাটার অবস্থানের দরুন পার্টিশনটির মাপ পরিবর্তন করা সম্বভ হবে না। উল্লেখ্য, বিশেষ কারণবসত কিছু ডাটা স্থানান্তর করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে (এবং এর ফলে আপনার নতুন পার্টিনের মাপের অত্যান্ত প্রভাবিত হবে) আপনাকে সম্ভবত বিনাশকারী পুনঃপার্টিশন প্রক্রিয়া ব্যবহার করতে হবে।
চিত্র D-12-এ মাপ-পরিবর্তন প্রক্রিয়ার প্রকৃত বর্ণনা দেওয়া হয়েছে। যদিও এই প্রক্রিয়ার ফলাফল ব্যবহৃত সফ্টওয়েরের উপর নির্ভারশীল, কিন্তু সদ্য ফাঁকা করা স্থানটি ব্যবহার করে মূল পার্টিশনের ধরনের একটি ফরম্যাট-না-করা পার্টিশন নির্মাণ করা হয়।
চিত্র D-12-এ, 1-এ পূর্ববর্তী রূপ এবং 2-এ পরবর্তী রূপ প্রদর্শিত হয়েছে।
সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য, পার্টিশনের মাপ পরিবর্তনকারী সফ্টওয়ের সদ্য ফাঁকা হওয়া স্থানটিকে কীরূপে ব্যবহার করে তা জেনে নেওয়া প্রয়োজন। উল্লিখিত উদাহরণে, নতুন DOS পার্টিশনগুলিকে মুছে যথাযত Linux পার্টিশন(সমূহ) তৈরি করাই সর্বশ্রেষ্ঠ উপায়।
পূর্ববর্তী ধাপের ইঙ্গিত অনুযায়ী নতুন পার্টিশন নির্মাণের প্রয়োজন হতেও পারে অথবা নাও হতে পারে। কিন্তু আপনার পার্টিশনের মাপ পরিবর্তনকারী সফ্টওয়ের যদি Linux সম্পর্কে অবগত হয়ে থাকে, তাহলে সম্ভবত আপনাকে মাপ পরিবর্তন করার সময় নির্মিত পার্টিশনটি মুছে ফেলতে হবে। চিত্র D-13-এ এই প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে।
চিত্র D-13 -তে, 1 -এ পূর্ববর্তী রূপ এবং 2 -এ পরবর্তী রূপ প্রদর্শিত হয়েছে।
![]() | উল্লেখ্য |
|---|---|
নিম্নলিখিত তথ্য শুধুমাত্র x86-ভিত্তিক কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য। |
আমাদের গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের জন্য, আমরা parted ইউটিলিটিটি উপলব্ধ করে থাকি। এই সহজলভ্য প্রোগ্রামটি পার্টিশনের মাপ পরিবর্তন করতে ব্যবহার করা যাবে।
আপনি যদি parted ব্যবহার করে আপনার হার্ড-ড্রাইভের পার্টিশন পরিবর্তন করতে ইচ্ছুক থাকেন, তাহলে ডিস্কের সংগ্রস্থল সম্পর্কে ওয়াকিবহল থাকা এবং আপনার কম্পিউটারের ডাটা ব্যাক-আপ করা আবশ্যক। আপনার কম্পিউটারে অবস্থিত গুরুত্ত্বপূর্ণ ডাটার দুটি অনুলিপি করা প্রয়োজন এবং এগুলিকে অপসারণযোগ্য মিডিয়াতে (যেমন টেপ, CD-ROM, অথবা ডিস্কেট) সংরক্ষণ করা উচিত। অগ্রসর হওয়ার পূর্বে এগুলি পাঠযোগ্য কিনা তা পরীক্ষা করুন।
যদি আপনি parted ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে খেয়াল রাখবেন যে parted নির্বাহিত হলে দুটি পার্টিশন অবশিষ্ট থাকবে: একটির মাপ আপনার দ্বারা পরিবর্তন করা, এবং অন্যটি সদ্য ফাঁকা স্থান থেকে parted-র দ্বারা নির্মিত। ঐ স্থানে যদি আপনি Red Hat Enterprise Linux ইনস্টল করতে ইচ্ছুক থাকেন, তাহলে নতুন করতে নির্মিত পার্টিশনটি মুছে ফেলুন। এই কাজের জন্য আপনার বিদ্যমান অপারেটিং সিস্টেমের কোনো পার্টিশনিং প্রক্রিয়া ব্যবহার করুন অথবা ইনস্টলেশন প্রক্রিয়া চলাকালীন পার্টিশন নির্ধারণ করার সময় মুছে ফেলুন।
Linux ডিস্ক পার্টিশনকে অক্ষর এবং সংখ্যার সংমিশ্রণে চিহ্নিত করে থাকে যার ফলে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা হয়েছে, বিশেষ করে যদি হার্ড-ড্রাইভ এবং তাতে অবস্থিত পার্টিশনগুলি "C drive" প্রভৃতি ধরনে উল্লেখ করা হয়। DOS/Windows-র ক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে:
DOS/Windows-র দ্বারা পাঠযোগ্য কিনা জানার জন্য প্রত্যেকটি পার্টিশনের ধরন পরীক্ষা করা হয়।
পার্টিশনের ধরন সমঞ্জসে থাকলে তার জন্য একটি "ড্রাইভ চিহ্নকারী অক্ষর" নির্ধারণ করা হয়। ড্রাইভের চিহ্ন "C" দিয়ে আরম্ভ হয় এবং যে সংখ্যক পার্টিশনের নামাঙ্কন করা প্রয়োজন তার উপর নির্ভর করে অক্ষর ব্যবহৃত হবে।
ড্রাইভের অক্ষরটি ব্যবহার করে পার্টিশন এবং তার অন্তর্বর্তী ফাইল-সিস্টেমকে চিহ্নিত করা হয়।
Red Hat Enterprise Linux অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় শিথিল নামাঙ্কন পদ্ধতি ব্যবহার করে যার সাহাজ্য অধিক তথ্য ব্যক্ত করা সম্ভব। এই পদ্ধতিটি ফাইল-ভিত্তিক এবং /dev/xxyN রূপে ব্যবহার করা হয়।
পার্টিশন নামাঙ্কনের অর্থোদ্ধার করার পদ্ধতি:
এই ডিরেক্টরিতে সমস্ত ডিভাইস ফাইল রক্ষিত আছে। যেহেতু পার্টিশনগুলি হার্ড-ড্রাইভের উপর অবস্থিত এবং সমস্ত হার্ড-ড্রাইভগুলি মূলত ডিভাইস, পার্টিশন উল্লেখকারী ফাইলগুলি /dev/-এ রক্ষিত রয়েছে।
পার্টিশনের নামের প্রথম দুটি অক্ষর পার্টিশনটিকে ধারণকারী ডিভাইসের ধরন উল্লেখ করে সাধারণত hd (IDE ডিস্কের ক্ষেত্রে) অথবা sd (fSCSI ডিস্কের ক্ষেত্রে)।
পার্টিশনটি যে ডিভাইসে উপস্থিত আছে তা এই অক্ষরের দ্বারা চিহ্নিত হয়। উদাহরণস্বরূপ, /dev/hda (প্রথম IDE হার্ড-ডিস্ক) অথবা/dev/sdb (দ্বিতীয় SCSI ডিস্ক)।
সর্বশেষ সংখ্যাটি পার্টিশনকে উল্লেখ করে। প্রথম চারটি (প্রধান অথবা প্রসারিত) পার্টিশনের জন্য 1 থেকে 4 সংখ্যা নির্ধারণ করা হয়। লজিক্যাল পার্টিশনগুলি 5 থেকে আরম্ভ হয়। উদাহরণস্বরূপ, /dev/hda3 হল প্রথম IDE হার্ড-ডিস্কের তৃতীয় প্রধান অথবা প্রসারিত (extended) পার্টিশন এবং /dev/sdb6 হল দ্বিতীয় SCSI হার্ড-ডিস্কের দ্বিতীয় লজিক্যাল পার্টিশন।
![]() | উল্লেখ্য |
|---|---|
DOS/Windows-র থেকে ভিন্ন এই নামাঙ্কন পদ্ধতির কোনো অংশ পার্টিশনের ধরনের উপর ভিত্তি করে তৈরি নয়; Red Hat Enterprise Linux-র মধ্যে সমস্ত পার্টিশন সনাক্ত করা সম্ভব। কিন্তু এর ফলে সব ধরনের না হলেও, Red Hat Enterprise Linux অন্যান্য অনেক অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট পার্টিশন থেকে ডাটা পড়তে সক্ষম হয়। |
এই তথ্যটি সম্বন্ধে সচেতন থাকলে Red Hat Enterprise Linux-র জন্য প্রয়োজনীয় পার্টিশন নির্মাণের প্রণালী সহজে বোধগম্য হবে।
আপনার Red Hat Enterprise Linux পার্টিশন অন্যান্য অপারেটিং সিস্টেমের পার্টিশনের সাথে হার্ড-ডিস্কে সহাবস্থান করলেও অধিকাংশ সময়ে কোনো সমস্যা উত্পন্ন হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু Linux-র সাথে কয়েকটি অপারেটিং সিস্টেমের সমন্বয় করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
অনেক নতুন ব্যবহারকারী Linux-র দ্বারা পার্টিশনের ব্যবহার সম্পর্কে বিভ্রান্তির সম্মুখীন হয়ে থাকেন। DOS/Windows-এ এই বিষয়টি তুলনামূলকভাবে সহজবোধ্য: প্রতিটি ড্রাইভের জন্য একটি "ড্রাইভ অক্ষর" ধার্য্য করা হয়। ড্রাইভচিহ্নকারী অক্ষরটি উল্লেখ করে ঐ পার্টিশনের ফাইল এবং ডিরেক্টরি ব্যবহার করা যাবে।
Linux-র দ্বারা পার্টিশন এবং ডিস্কে সংরক্ষিত বস্তুর ব্যবস্থাপনা পদ্ধতির থেকে এটি সম্পূর্ণরূপে পৃথক। মূল পার্থক্য হল, ফাইল এবং ডিরেক্টরি কোনো বিশেষ সংকলন সমর্থন করতে প্রয়োজনীয় সংগ্রহস্থল গড়ার জন্য প্রত্যকটি পার্টিশনকে নির্দিষ্টরূপে ব্যবহার করা হয়। মাউন্টিং প্রক্রিয়া ব্যবহার করে একটি পার্টিশনকে একটি ডিরেক্টরির সাথে সংযুক্ত করা হয়। একটি পার্টিশনকে মাউন্ট করা হলে সেটির সংগ্রহস্থল একটি নির্ধারিত ডিরেক্টরি (মাউন্ট-পয়েন্ট নামে পরিচিত) থেকে আরম্ভ হয়।
উদাহরণস্বরূপ, যদি /dev/hda5 পার্টিশনটি /usr/-এ মাউন্ট করা হয়, তাহলে /usr/-এ অন্তর্ভুক্ত সমস্ত ফাইল এবং ডিরেক্টরি প্রকৃতরূপে /dev/hda5-এ অবস্থান করবে। এর ফলে /usr/share/doc/FAQ/txt/Linux-FAQ ফাইলটি /dev/hda5-এ রক্ষিত থাকবে, কিন্তু /etc/X11/gdm/Sessions/Gnome ফাইলটি ঐ একই স্থানে থাকবে না।
পূর্ববর্তী উদাহরণ ব্যবহার করে /usr/-এ অন্তর্ভুক্ত এক অথবা অধিক ডিরেক্টরি অন্যান্য পার্টিশনের মাউন্ট-পয়েন্টরূপে ব্যবহার করা সম্ভব। উদাহরণ, /usr/local/-র উপরে একটি পার্টিশন (যেমন /dev/hda7) মাউন্ট করা হলে /usr/local/man/whatis ফাইলটি /dev/hda5-র পরিবর্তে /dev/hda7 -এ অবস্থিত হবে।
Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রক্রিয়ার এই পর্বে, অপারেটিং সিস্টেমর দ্বারা ব্যবহারযোগ্য পার্টিশনের সংখ্যা এবং মাপ সম্ভন্ধে কিছু বিচার বিবেচনা করা প্রয়োজন। Linux সমাজের মধ্যে "যথাযত পার্টিশন সংখ্যা" সম্বন্ধে মতভেদের কোনো সিদ্ধান্তে না হওয়ার দরুন, যত মত তত পথ মেনে নিয়ে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুসারে পার্টিশনের বিন্যাস করে থাকেন।
অন্য কোনো বিশেষ কারণ না থাকলে ন্যুনতমরূপে নিম্নোক্ত পার্টিশনগুলি তৈরি করার বিশেষ প্রস্তাব আপনাকে দেওয়া হচ্ছে: swap, /boot/ ( অথবা Itanium সিস্টেমের ক্ষেত্রে /boot/efi/ পার্টিশন) , Itanium সিস্টেমের ক্ষেত্রে /var/ পার্টিশন, এবং / (root)।
অধিক বিবরণের জন্য, বিভাগ 4.16.4 পড়ুন।
| [1] | প্রদত্ত চিত্রের বর্ণনার সাথে মিল না থাকলেও ব্লকগুলি প্রকৃতপক্ষে সমঞ্জসে হয়ে থাকে। মানে রাখবেন একটি সাধারণ ডিস্ক-ড্রাইভে হাজার-হাজার ব্লক উপস্থিত থাকে। অনুগ্রহ করে, এই আলোচনার জন্য এই ধরনের তুচ্ছ ভুলভ্রান্তি উপেক্ষা করুন। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| ইনস্টলেশন সমাপ্তির পরে উত্পন্ন সমস্যা | ড্রাইভার মিডিয়া |