| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরিশিষ্ট D. Red Hat Enterprise Linux ইনস্টলেশনটির সমস্যাসমাধান | পরবর্তী |
আপনি যদি X উইন্ডো ইনস্টল করে থাকেন এবং গ্রাফিকাল লগ-ইন ম্যানেজার ব্যবহার করে আপনার Red Hat Enterprise Linux সিস্টেমে লগ-ইন করতে ইচ্ছুক হন, তাহলে X Display Manager Control Protocol (XDMCP) প্রোটোকলটি সক্রিয় করুন। এই প্রোটোকলের সাহায্যে আপনি যে কোনো X উইন্ডো সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ ক্লায়েন্টের থেকে (যেমন নেটওয়ার্কের সাথে সংযুক্ত ওয়ার্কস্টেশন অথবা X টার্মিনাল) ডেস্কটপ পরিবেশে লগ-ইন করতে সক্ষম হবেন। XDMCP ব্যবহার করে দূরবর্তী লগ-ইন প্রক্রিয়া সক্রিয় করার জন্য Red Hat Enterprise Linux সিস্টেমের /etc/X11/gdm/gdm-config ফাইলে লেখা নিম্নোক্ত পংক্তিটি viঅথবা nano ইত্যাদি টেক্সট এডিটার ব্যবহার করে সম্পাদন করুন:
[xdmcp] Enable=false |
পংক্তিটি পরিবর্তন করে Enable=true লিখে, ফাইলটি সংরক্ষণ করুন এবং টেক্সট এডিটার থেকে প্রস্থান করুন। X সার্ভার আরম্ভ করার জন্য runlevel 5-এ পরিবর্তন করুন:
/sbin/init 5 |
ক্লায়েন্ট মেশিন থেকে, X ব্যবহার করে দূরবর্তী X সেশন আরম্ভ করুন। উদাহরণস্বরূপ:
X :1 -query s390vm.example.com |
এই কমান্ডটি XDMCP-র মাধ্যমে দূরবর্তী X সার্ভারের সাথে সংযোগ করে (s390vm.example.com-র পরিবর্তে দূরবর্তী X সার্ভারের হোস্টনেম লিখুন) ক্লায়েন্ট সিস্টেমের প্রদর্শনক্ষেত্র:১ -এ (সাধারণত
আপনি একটি nested X সার্ভারের মাধ্যমেও দূরবর্তী ডেস্কটপ সেশনে প্রবেশ করতে সক্ষম হবেন, যা আপনার বর্তমান X সেশনের মধ্যে দূরবর্তী ডেস্কটপটি একটি উইন্ডো হিসাবে প্রদর্শিত করবে। Xnest-র সাহায্যে ব্যবহারকারীরা তাদের স্থানীয় X সেশনের মধ্যে একটি দূরবর্তী নেস্টেড ডেস্কটপ খুলতে সক্ষম হবেন। উদাহরণস্বরূপ, নিম্নোক্ত কমান্ড ব্যবহার করেXnest নির্বাহ করুন, এবং s390vm.example.com -র পরিবর্তে দূরবর্তী X সার্ভারের হোস্টনেম লিখুন:
Xnest :1 -query s390vm.example.com |
আপনি যদি সেট-আপ এজেন্ট-এ কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, তাহলে root পরিচয়ে লগ-ইন করুন এবং root-র পাসওয়ার্ড ব্যবহার করুন।
যদি root পরিচয়ের সাথে যুক্ত পাসওয়ার্ডটি আপনার মনে না থাকে, তাহলে আপনার সিস্টেমটিকে linux single হিসাবে বুট করুন।
একক (single) ব্যবহারকারীর মোডে বুট করার পরে # প্রম্পট কার্যকরী হলে, root -র নতুন পাসওয়ার্ড নির্ধারণ করতে passwd root লিখুন। এই স্থানে আপনি, root-র নতুন পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেম পুনরায় বুট করতে shutdown -r now কমান্ডটি টাইপ করুন।
আপনার নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি মনে রাখতে সক্ষম না হন, তাহলে root পরিচয়ে পরিবর্তন করুন। Root হিসাবে পরিচিত হওয়ার জন্য, su - টাইপ করুন এবং অনুরোধ করা হলে root পাসওয়ার্ড লিখুন। এর পরে, passwd <username> টাইপ করুন। এই কমান্ডের সাহায্যে আপনি নির্ধারিত ব্যবহারকারীর অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড লিখতে পারবেন।
যদি গ্রাফিকাল লগ-ইন পর্দা প্রদর্শিত না হয়, তাহলে আপনার হার্ডওয়েরের সাথে সামঞ্জস্যজড়িত কোনো সমস্যা রয়েছে কিনা তা অনুসন্ধান করুন। হার্ডওয়ের সামঞ্জস্যের তালিকা উপলব্ধ রয়েছে নিম্নলিখিত স্থানে:
http://hardware.redhat.com/hcl/ |
আপনি যদি আপনার প্রিন্টারটিকে সঠিকভাবে প্রস্তুত করার পদ্ধতি সম্পর্কে নিশ্চিত না থাকেন অথবা সেটিকে সঠিকভাবে চালাতে সক্ষম না হন, তাহলে প্রিন্টার কনফিগারেশন টুল ব্যবহার করুন।
প্রিন্টার কনফিগারেশন টুল আরম্ভ করার জন্য শেল-প্রম্পটে system-config-printer কমান্ডটি লিখুন। আপনি যদি root পরিচয় ব্যবহার না করেন, তাহলে অগ্রসর হওয়ার জন্য আপনাকে root পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হবে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| ইনস্টলেশন প্রক্রিয়া চলাকালীন সমস্যা | উপর | বুট প্রক্রিয়া সংক্রান্ত অতিরিক্ত অপশন |