2.23. আপনার সাবস্ক্রিপশন সক্রিয় করুন

কোনো পরিসেবা অথবা সফ্টওয়ের পরিচালনার তথ্য এবং আপনার সাবস্ক্রিপশনের মধ্যে অন্তর্ভুক্ত সহায়তা সংক্রান্ত তথ্য ব্যবহার করার পূর্বে, Red Hat-এ নিবন্ধিকরণ করে আপনার সাবস্ক্রিপশনটি সক্রিয় করা আবশ্যক। নিবন্ধীকরণের জন্য নিম্নোক্ত সহজ ধাপগুলি রয়েছে:

আপনার ইনস্টল করা Red Hat Enterprise Linux প্রথমবার বুট করার সময় আপনাকে সেট-আপ এজেন্ট ব্যবহার করে Red Hat -এ নিবন্ধীকরণ করতে অনুরোধ করা হবে। সেট-আপ এজেন্ট পর্দায় প্রদর্শিত নির্দেশগুলি অনুসরণ করে নিবন্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে আপনি সাবস্ক্রিপশন সক্রিয় করতে পারবেন।

সেট-আপ এজেন্ট (নেটওয়ার্ক প্রয়োজন) চলাকালে আপনি যদি নিবন্ধীকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে না পারেন, তাহলে এর পরিবর্তে আপনি অনলাইন http://www.redhat.com/register/-এ Red Hat-নিবন্ধীকরণ করতে পারবেন।

2.23.1. একটি Red Hat লগ-ইন লিখুন

আপনার কোনো Red Hat লগ-ইন উপস্থিত না থাকলে, সেট-আপ এজেন্ট চলাকালে অথবা নিম্নলিখিত স্থানে অনলাইন একটি লগ-ইন তৈরি করতে পারবেন:

https://www.redhat.com/apps/activate/newlogin.html

Red Hat লগ-ইনের সাহায্যে আপনি:

আপনার Red Hat লগ-ইনটি হারিয়ে গেলে, আপনি সেটি অনলাইন নিম্নলিখিত স্থানে অনুসন্ধান করতে পারবেন:

https://rhn.redhat.com/help/forgot_password.pxt

2.23.2. আপনার সাবস্ক্রিপশন সংখ্যাটি লিখুন

আপনার অনুরোধের পরিপ্রেক্ষিতে যে প্যাকেজটি প্রেরিত হয়েছিল, সেটির মধ্যে আপনার সাবস্ক্রিপশন সংখ্যাটি উপস্থিত থাকা উচিত। প্যাকেজের সাথে সাবাস্ক্রিপশন সংখ্যাটি না থাকলে, আপনার সাবস্ক্রিপশন পূর্বেই সক্রিয় করা হয়েছে এবং আপনি এই ধাপটি ছেড়ে এগিয়ে যেতে পারেন।

সেট-আপ এজেন্ট চলার সময় অনুরোধ করা হলে অথবা http://www.redhat.com/register/-এ গিয়ে আপনি আপনার সাবস্ক্রিপশন সংখ্যা লিখুন।

2.23.3. আপনার সিস্টেমটি নেটওয়ার্কের সংযুক্ত করুন

আপডেট প্রাপ্ত করতে এবং সিস্টেম পরিচালনার কর্ম আরম্ভ করার জন্য Red Hat Network Registration Client-র সাহায্যে আপনার সিস্টেমকে সংযুক্ত করতে পারবেন। সংযোগ করার তিনটি পদ্ধতি হল:

  1. সেট-আপ এজেন্ট নির্বাহণের সময় — অনুরোধ করা হলে হার্ডওয়ের সংক্রান্ত তথ্য প্রেরণ করুন এবং সিস্টেমে উপস্থিত প্যাকেজ তালিকা প্রেরণ করুন অপশনগুলিতে চেক চিহ্ন দিন।

  2. সেট-আপ এজেন্ট সম্পন্ন হলে — মূল মেনু থেকে, সিস্টেম টুল-এ গিয়ে, Red Hat Network নির্বাচন করুন।

  3. সেট-আপ এজেন্ট সম্পন্ন হলে — root পরিচয় ব্যবহার করে command line থেকে নিম্নোক্ত কমান্ডটি নির্বাহ করুন:

    • /usr/bin/up2date --register