1.9. আপনার ডিস্কে কি পর্যাপ্ত স্থান রয়েছে?

অধিকাংশ আধুনিক অপারেটিং সিস্টেম (OS) ডিস্ক পার্টিশন ব্যবহার করে থাকে এবং Red Hat Enterprise Linux এই নিয়মের কোনো ব্যতিক্রম নয়। Red Hat Enterprise Linux ইনস্টল করার সময় আপনাকে ডিস্ক পার্টিশনের উপর কিছু কাজ করার প্রয়োজন দেখা দিতে পারে।

Red Hat Enterprise Linux এবং আপনার সিস্টেমে ইনস্টল করা অন্যান্য অপারেটিং সিস্টেমের দ্বারা ব্যবহৃত স্থান ডিস্কে পৃথক হওয়া আবশ্যক।

ডিস্ক এবং পার্টিশন কনফিগারেশন সম্বন্ধে অধিক বিবরণের জন্য বিভাগ 2.13.4 পড়ুন।