| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 1. আরম্ভ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ | পরবর্তী |
Red Hat Enterprise Linux ইনস্টলেশন মিডিয়াটি, নেটওয়ার্ক ইনস্টলেশন প্রক্রিয়া (NFS, FTP, অথবা HTTP-র মাধ্যমে) অথবা স্থানীয় সংগ্রহস্থল ব্যবহার করে ইনস্টলেশন প্রক্রিয়া চালানোর সময়, উপলব্ধ থাকা আবশ্যক। আপনি যদি NFS, FTP, অথবা HTTP ইনস্টলেশন প্রক্রিয়া ব্যবহার করে থাকেন তাহলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন।
নেটওয়ার্কের মাধ্যমে ইনস্টলেশন করার জন্য যে NFS, FTP, অথবা HTTP সার্ভারটি ব্যবহার করা হবে, তা একটি পৃথক মেশিন হওয়া আবশ্যক এবং সেখানে RedHat/ ডিরেক্টরিটি সম্পূর্ণরূপে উপস্থিত থাকা প্রয়োজন। RedHat/base/ এবং RedHat/RPMS/ ডিরেক্টরি দুটি এবং সেগুলিতে অন্তর্ভুক্ত ইনস্টলেশন CD-ROM-র সমস্ত ফাইল উপস্থিত থাকা আবশ্যক।
![]() | উল্লেখ্য |
|---|---|
নীচে উল্লিখিত ডিরেক্টরিটি /ডিস্কের/উপর/অবস্থান/ নির্দেশ করে। পাথের এই বর্ণনায় RedHat/ ডিস্ট্রিবিউশন ডিরেক্টরিটি অন্তর্ভুক্ত নয় । এখানে ঐ ডিরেক্টরিটির এক ধাপ উপর অবধি নির্দেশ করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি Red Hat Enterprise Linux 4 ইনস্টলেশন ফাইলগুলি ইনস্টলেশন উপস্থাপনকারী সার্ভারের /export/rhel/ ডিরেক্টরিতে অবস্থিত থাকে, তাহলে /ডিস্কের/উপর/অবস্থান/ /export/rhel/ -কে চিহ্নিত করবে। |
ইনস্টলেশন CD-ROM থেকে RedHat/ ডিরেক্টরিটি, ইনস্টলেশন উপস্থাপক সার্ভার হিসাবে আচরণকারী একটি Linux মেশিনে কপি করার জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন:
প্রতিটি বাইনারি CD-ROM-র জন্য, নিম্নোক্ত কমান্ডগুলি নির্বাহ করুন:
mount /mnt/cdrom
cp -var /mnt/cdrom/RedHat /ডিস্কের/উপর/অবস্থান/
/ডিস্কের/উপর/অবস্থান/-র পরিবর্তে আপনার নির্মিত ডিরেক্টরি যেমন /export/rhel/ লিখুন
umount /mnt/cdrom/
উল্লেখ্য, রিলিজ নোটগুলি RedHat ডিরেক্টরিতে অন্তর্ভুক্ত হয় না। রিলিজ নোটগুলি সুস্পষ্টভাবে কপি না করা হলে, Red Hat Enterprise Linux ইনস্টলেশনের সময় সেগুলি উপলব্ধ হবে না। HTML ফাইল হিসাবে ডিস্কের root-এ রিলিজ নোটগুলি অবস্থিত রয়েছে। ফাইলগুলি আপনার ইনস্টলেশন ডিরেক্টরিতে কপি করুন। উদাহরণস্বরূপ:
cp /mnt/cdrom/RELEASE-NOTES*.html /ডিস্কের/উপর/অবস্থান/
রিলিজ নোটগুলি http://www.redhat.com/docs/ -এ অনলাইন উপস্থিত রয়েছে।
এর পরে, /ডিস্কের/উপর/অবস্থান/-কে NFS, FTP, অথবা HTTP-র মাধ্যমে আপনার ইনস্টলেশন প্রোগ্রামের ব্যবহারযোগ্য করুন এবং ক্লায়েন্টের পরিচয়-প্রমানিত করে ব্যবহারের অনুমতি দিন।
NFS ব্যবহারের ক্ষেত্রে, নির্ধারিত সিস্টেমে এক্সপোর্ট করার জন্য /etc/exports-এ একটি এন্ট্রি যোগ করে সরাসরি ডিরেক্টরিটি এক্সপোর্ট করুন:
/location/of/disk/space client.ip.address(ro,no_root_squash) |
সব মেশিনে এক্সপোর্ট করার জন্য (সকল NFS সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য নয়) যোগ করুন:
/location/of/disk/space *(ro,no_root_squash) |
NFS ডেমন আরম্ভ করুন (Red Hat Enterprise Linux মেশিনে, /sbin/service nfs start ব্যবহার করুন)। NFS বর্তমানে সক্রিয় থাকলে, কনফিগারেশন ফাইলটি পুনরায় লোড করুন ( Red Hat Enterprise Linux সিস্টেমে, /sbin/service nfs reload ব্যবহার করুন)।
Red Hat Enterprise Linux System Administration Guide -এ লেখা নির্দেশ অনুযায়ী আপনার ব্যবহৃত NFS শেয়ারটি পরীক্ষা করতে ভুলবেন না।
RedHat/ ডিরেক্টরিটি সঠিকভাবে মাউন্ট এবং/অথবা এক্সপোর্ট না করা হলে সেটি NFS-র শেয়ার করা ডিরেক্টরিতে প্রদর্শিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।
FTP এবং HTTP ইনস্টলেশন প্রক্রিয়া একটি দ্বিতীয় ধরনের ট্রি সমর্থন করে। ইনস্টলেশন CD-ROM-র বিষয়বস্তু সহজভাবে ব্যবহার করতে প্রতিটি CD-ROM অথবা ISO ইমেজকে FTP অথবা HTTP সার্ভারের উপর নিম্নোক্ত মাউন্ট-পয়েন্টে মাউন্ট করুন (X -র পরিবর্তে CD-ROM অথবা ISO ইমেজের সংখ্যা লিখুন):
/location/of/disk/space/discX/ |
উদাহরণস্বরূপ:
mount -o loop CD1.iso /location/of/disk/space/disc1/ |
NFS ইনস্টলেশনে একটি সম্পূর্ণ ইনস্টলেশন ট্রি না কপি করে ISO (অথবা CD-ROM) ইমেজ ব্যবহার করা সম্ভব। ISO ইমেজগুলিকে (Red Hat Enterprise Linux CD-ROMগুলির বাইনারি) একটি ডিরেক্টরিতে স্থাপন করে NFS-র মাধ্যমে ইনস্টল প্রক্রিয়া চালাতে নির্বাচন করুন। ইনস্টলেশন প্রোগ্রামকে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহ করার জন্য ঐ ডিরেক্টটির দিকে নির্দেশ করুন।
ইনস্টলেশনের পূর্বে ISO ইমেজগুলি অক্ষত আছে কি না তা পরীক্ষা করা হলে কিছু সমস্যা এড়ানো সম্ভব। ইনস্টলেশনের পূর্বে ISO ইমেজগুলির অবস্থা পরীক্ষা করার জন্য একটি md5sum প্রোগ্রাম ব্যবহার করুন (বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য একাধিক md5sum প্রোগ্রাম উপলব্ধ রয়েছে)। যে সার্ভারে ISO ইমেজগুলি অবস্থিত আছে সেখানে একটি md5sum প্রোগ্রাম উপস্থিত থাকা উচিত।
উপরন্তু, ইনস্টলেশনের জন্য ব্যবহার করা ডিরেক্টরিতে যদি updates.img নামক কোনো ফাইল উপস্থিত থাকে, তাহলে তা ইনস্টলেশন প্রোগ্রামের আপডেটের জন্য ব্যবহার করা হবে। Red Hat Enterprise Linux ইনস্টলেশন করার বিভিন্ন পদ্ধতি এবং ইনস্টলেশন প্রোগ্রামের আপডেটের প্রয়োগ সম্বন্ধে বিস্তারিত বিবরণের জন্য anaconda RPM প্যাকেজের ম্ধ্যে অবস্থিত install-methods.txt ফাইলটি পড়ুন।
![]() | উল্লেখ্য |
|---|---|
আপনি Red Hat Enterprise Linux -র শুধুমাত্র একটি রিলিজ এবং একটি প্রকারের ISO ইমেজ এই ডিরেক্টরিতে সংরক্ষণ করতে পারবেন। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| বুট প্রক্রিয়ার সংক্ষিপ্ত মৌলিক বিবরণ | উপর | হার্ড-ড্রাইভ ইনস্টলেশন প্রক্রিয়ার প্রস্তুতি |