F.7. কার্ণেল সংক্রান্ত তথ্য

Red Hat Enterprise Linux -এ Linux কার্ণেল টাইমার ইন্টারাপ্টের পরিচালানা সংক্রান্ত একটি পরিবর্তন করা হয়েছে। সাধারণত, নির্ধারিত গতিতে (অধিকাংশ আর্কিটেকচারে প্রতি সেকেন্ডে ১০০ বার) কিছু সময়ের ব্যবধানে ইন্টারাপ্ট উত্‍‌পন্ন করার জন্য একটি হার্ডওয়ের টাইমার নিযুক্ত করা হয়। এই সাময়িক ইন্টারপ্টগুলি বিভিন্ন অভ্যন্তরীণ কর্ম যেমন প্রসেসের সময় নির্ধারণ, অ্যাকাউন্টিং এবং সিস্টেমের চলমান সময় নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়।

টাইমার-ভিত্তিক ব্যবস্থা একটি কার্ণেল ব্যবহারকারী সিস্টেমে সুষ্ঠুভাবে চালানো সম্ভব হলেও, একাধিক কার্ণেল চালনাকারী সিস্টেমে (উদাহরণ, z/VM(R) অতিথি) এর ফলে বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে, প্রতি সেকেন্ডে একাধিক ইন্টারাপ্ট উত্‍‌পন্নকারী কার্ণেলের হাজার হাজার অনুলিপির উপস্থিতির দরুন সিস্টেমে অধিক অত্যাধিক চাপ সৃষ্টি হবে।

এই কারণে, Red Hat Enterprise Linux -এ এখন নির্ধারিত সময়ের টাইমার ইন্টারাপ্ট নিষ্ক্রিয় করার ব্যবস্থা রয়েছে। এটি /proc/ ফাইল-সিস্টেমের মাধ্যমে করা সম্ভব। নির্ধারিত সময়ের টাইমার ইন্টারাপ্ট নিষ্ক্রিয় করার জন্য নিম্নলিখিত কমান্ডটি নির্বাহ করুন:

echo "0" > /proc/sys/kernel/hz_timer

নির্দিষ্ট সময়ের ব্যবধানে টাইমার ইন্টারাপ্ট সক্রিয় করার জন্য নিম্নলিখিত কমান্ডটি নির্বাহ করুন:

echo "1" > /proc/sys/kernel/hz_timer

ডিফল্ট অবস্থায় নির্দিষ্ট সময়ের ব্যবধানের ইন্টারাপ্ট উত্‍পন্ন করার প্রক্রিয়া সক্রিয় করা থাকে।

নির্দিষ্ট সময়ের ব্যবধানের ইন্টারাপ্ট, বুট করার সময়েও নির্ধারণ করা সম্ভব; টাইমার ইন্টারাপ্ট নিষ্ক্রিয় করার জন্য /etc/sysctl.conf ফাইলে নিম্নলিখিত পংক্তিটি যোগ করুন:

kernel.hz_timer = 0

উল্লেখ্যউল্লেখ্য
 

নির্ধারিত সময়ের টাইমার ইন্টারাপ্ট নিষ্ক্রিয় করা হলে, সিস্টেম অ্যাকাউন্টিং টুলগুলির জন্য অনুমিত বৈশিষ্ট্য উল্লঙ্ঘণ করার সম্ভাবনা রয়েছে। সিস্টেম অ্যাকাউন্টিং সংক্রান্ত কোনো ত্রুটির সম্মুখীন হলে নির্ধারিত সময়ের টাইমার ইন্টারাপ্ট সক্রিয় করে পরীক্ষা করুন এই সমস্যার সমাধান করা সম্ভব কি না। এর পরে http://bugzilla.redhat.com/bugzilla/ -তে বাগ সম্পর্কে সুচিত করুন (কোনো অন্তর্ভুক্ত টুল সমস্যাযুক্ত হলে), অথবা টুল বিক্রেতার সাথে যোগাযোগ করুন (কোনো সমস্যাযুক্ত স্বতন্ত্র টুলের ক্ষেত্রে)।