| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 1. আরম্ভ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ | পরবর্তী |
Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ হলে (LPAR আইকনের পটভুমীর লাল রঙের ক্ষেত্রটি অদৃশ্য হলে তা ইনস্টলেশন প্রোগ্রাম শুরু হওয়ার ইঙ্গিত দেবে), LPAR নির্বাচন করে Operating System Messages-র উপর দুবার-ক্লিক করুন।
প্রারম্ভিক ইনস্টলেশন স্টার্ট-আপ স্ক্রিপ্ট, আপনার নেটওয়ার্ক এবং DASD কনফিগারেশন সম্পর্কে কয়েকটি প্রশ্ন করবে। Red Hat Enterprise Linux 4 পরামিতি ফাইল পরিবর্তন করে এখন শুধুমাত্র বত্রিশটি (৩২) পরামিতি গ্রহণ করে।। এর ফলে এই পরামিতি ফাইলে ব্যাখ্যা না করা তথ্যগুলি ইনস্টলেশন প্রোগ্রামের প্রশ্নোত্তর পর্বের সময় উল্লেখ করা আবশ্যক।
সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেলে আপনি মূল (core) ইনস্টলেশন প্রোগ্রাম loader আরম্ভ করতে প্রস্তুত। ইনস্টলেশন প্রক্রিয়া অগ্রসর করা সংক্রান্ত অধিক নির্দেশাবলীর জন্য অধ্যায় 2 পড়ুন।
![]() | উল্লেখ্য |
|---|---|
FTP অথবা HTTP-র মাধ্যমে যদি আপনি নেটওয়ার্ক ইনস্টলেশন করেন, তাহলে টেক্সট মোড ইনস্টলেশন প্রক্রিয়া ব্যবহার করা আবশ্যক। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| S/390-র জন্য Red Hat Enterprise Linux CD-ROM বিনা LPAR-এ ইনস্টল করার প্রক্রিয়া | উপর | আপনার ডিস্কে কি পর্যাপ্ত স্থান রয়েছে? |