| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
যদি কোনো ডিস্ক পার্টিশন থেকে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহিত হয়, তাহলেই Select Partition পর্দাটি প্রযোজ্য হবে (Installation Method ডায়লগে যদি আপনি Hard Drive নির্বাচন করে থাকেন)। যে ডিস্ক পার্টিশন এবং ডিরেক্টরি থেকে আপনি Red Hat Enterprise Linux ইনস্টল করছেন তা এই ডায়লগে উল্লেখ করুন।
Red Hat Enterprise Linux ISO ইমেজ ধারণকারী ডিভাইসের নাম লিখুন। Directory holding images নামক একটি ক্ষেত্রও উপস্থিত রয়েছে।
ISO ইমেজগুলি পার্টিশনের root (সর্বোচ্চ-স্তরের) ডিরেক্টরিতে উপস্থিত থাকলে, / লিখুন। ISO ইমেজগুলি যদি কোনো মাউন্ট করা পার্টিশনের সাব-ডিরেক্টরিতে অবস্থিত থাকে, তাহলে মাউন্ট করা পার্টিশনের ঐ ডিরেক্টরির নাম উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, যদি ISO ইমেজ ধারণকারী পার্টিশনটি /home/ নামে মাউন্ট করা হয় এবং ইমেজগুলি /home/new/ ডিরেক্টরিতে উপস্থিত থাকে, তাহলে /new/ লিখুন।
ডিস্ক পার্টিশনটি সনাক্ত করা হলে, স্বাগতম ডায়লগটি প্রদর্শিত হবে।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| ইনস্টলেশন প্রোগ্রাম নির্বাহণের পদ্ধতি | উপর | NFS-র মাধ্যমে ইনস্টলেশন প্রক্রিয়া নির্বাহণ |