| Red Hat Enterprise Linux 4: IBM® S/390® IBM® eServer™ zSeries® আর্কিটেকচারের জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | পরবর্তী | |
ইনস্টলেশন প্রোগ্রামের জন্য IBM S/390 এবং IBM eServer zSeries প্ল্যাটফর্মের সাথে প্রাথমিক পরিচয় থাকা বাঞ্ছনীয়। এই প্ল্যাটফর্মগুলি সম্বন্ধে অতিরিক্ত তথ্য জানার জন্য IBM Redbooks পড়ুন যা অনলাইন নিম্নলিখিত স্থানে পাওয়া যাবে:
http://www.redbooks.ibm.com/ |
এই সহায়কপুস্তিকা রচনার সময় অনুমান করা হয়েছে যে আপনি প্রাসঙ্গিক Redbooks সম্বন্ধে ওয়াকিবহল এবং S/390 অথবা IBM eServer zSeries সিস্টেমের উপর লজিক্যাল পার্টিশন (LPARs) এবং ভার্চুয়াল মেশিন (VMs) স্থাপন করতে সক্ষম।
![]() | উল্লেখ্য |
|---|---|
সাম্প্রতিকতম IBM রিসোর্স সম্বন্ধে তথ্য জানার জন্য http://www.ibm.com/eserver/zseries/ দেখুন। |
Red Hat Enterprise Linux ইনস্টল করার পূর্বে নিম্নোক্ত নির্দেশগুলি পালন করা আবশ্যক:
ডিস্কে যথাযত স্থান উপলব্ধ করার জন্য (উদাহরণস্বরূপ, সার্ভার ইনস্টলেশনের জন্য ২ গিগাবইট স্থান যথেষ্ট, কিন্তু সমস্ত প্যাকেজ ইনস্টল করতে হলে ৫ গিগাবাইট স্থান ন্যূনতমরূপে প্রয়োজন) পর্যাপ্ত DASD[1] অথবা SCSI[2] পার্টিশন বরাদ্দ করুন।
Linux ভার্চুয়াল মেশিনের জন্য ন্যূনতমরূপে ২৫৬ মেগাবাইট RAM (৫১২ মেগাবাইট RAM ব্যবহারের বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে) বরাদ্দ করুন।
swap স্পেসের প্রয়োজনীয়তা এবং পরিমাণ সম্বন্ধে বিবেচনা করুন। যদিও z/VM -কে পর্যাপ্ত মেমরি বরাদ্দ করে সোয়াপ (swap) কর্মের জন্য ব্যবহার করা সম্ভব (এবং প্রস্তাবিত), কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনীয় RAM-র পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয় না। এই পরিস্থিতিগুলি পৃথকভাবে পর্যালোচনা করা উচিত।
Red Hat Enterprise Linux অপারেটিং কোন পরিবেশে চালানো হবে তা নির্ধারণ করুন (LPAR-এ অথবা এক অথবা একাধিক ভার্চুয়াল মেশিনের উপরে অতিথি (guest) অপারেটিং সিস্টেম হিসাবে)।
অবশেষে, IBM Linux for S/390 Redbook-র ৩.৩ থেকে ৩.৮ বিভাগ, এবং অধ্যায় ৫ ও ৬ -এ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ এই বিভাগগুলিতে S/390 প্ল্যাটফর্মের উপরে উপলব্ধ বিভিন্ন কনফিগারেশন এবং ইনস্টলেশনের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। এর সাথে প্রারম্ভিক LPAR অথবা Linux ভার্চুয়াল মেশিন (z/VM) প্রস্তুত করা সংক্রান্ত তথ্য লেখা রয়েছে।
নেটওয়ার্ক সম্বন্ধীয় কনফিগারেশন প্রথমে নির্ধারণ করা আবশ্যক। S/390 -র উপর Red Hat Enterprise Linux একাধিক নেটওয়ার্ক ডিভাইসকে সমর্থন করে যেমন CTC (channel-to-channel), IUCV (inter-user communication vehicle), LCS (LAN channel station) এবং QDIO-সক্রিয় (Queued Direct I/O) ডিভাইস।
বর্তমান ইনস্টলেশনের সময় ইনস্টলেশন প্রক্রিয়ার জন্য ডিস্কে অন্তত ৪ গিগাবাইট স্থান (যেমন দুটি ২ গিগাবাইট DASD, সরাসরি ব্যবহারযোগ্য সংরক্ষণের ডিভাইস, পার্টিশন অথবা zSeries SCSI LUNs) বরাদ্দ করা আবশ্যক। ইনস্টলেশন আরম্ভের পূর্বে DASD ডিস্ক বরাদ্দকরণ সংক্রান্ত সমস্ত কর্ম সম্পন্ন করা প্রয়োজন। ইনস্টলেশন প্রক্রিয়া সমাপ্ত হলে প্রয়োজন অনুসারে অতিরিক্ত DASD অথবা SCSI (শুধুমাত্র zSeries সিস্টেমের জন্য প্রযোজ্য) ডিস্ক পার্টিশন যোগ করা অথবা মুছে ফেলা যাবে।
| [1] | সরাসরি ব্যবহারযোগ্য সংরক্ষণের ডিভাইস (অথবা DASD) এক ধরনের হার্ড-ডিস্ক এবং প্রত্যেকটি পৃথক DASD-তে সর্বাধিক তিনটি (৩) পার্টিশন নির্মাণ করা সম্ভব। উদাহরণস্বরূপ, dasda তে dasda[123] রয়েছে। |
| [2] | ফাইবারের উপর zFCP ড্রাইভার এবং ডেডিকেটেড সুইচ ব্যবহার করে SCSI LUNs উপস্থিত করা সম্ভব। |
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| বিশেষ ব্যবহারকারীদের জন্য সুযোগ সুবিধা | বুট প্রক্রিয়ার সংক্ষিপ্ত মৌলিক বিবরণ |