পরিশিষ্ট B. পরামিতি ফাইলের নমুনা

IBM S/390(R) এবং IBM eServer zSeries(R) আর্কিটেকচারগুলি, ইনস্টলেশন প্রোগ্রাম (anaconda) আরম্ভ করার পূর্বে নেটওয়ার্কিং কার্যকরী করতে একটি বিশেয পরামিতির ফাইল ব্যবহার করে। এই বিভাগে উল্লিখিত পরামিতি ফাইলের বিষয়বস্তু আলোচিত হয়েছে।

পরামিতি ফাইলে সর্বাধিক ৩২-টি পরামিতি অন্তর্ভুক্ত করা সম্ভব। পরামিতি ফাইলের এই সীমাবদ্ধতার কারণে, প্রারম্ভিক নেটওয়ার্ক প্রস্তুত করতে এবং DASD বৈশিষ্ট্যাবলী নির্ধারণ করতে CMS DASD-তে একটি নতুন কনফিগারেশন ফাইল ব্যবহার করা প্রয়োজন। .parm ফাইলে বাস্তবিক কার্ণেল পরামিতি যেমন root=/dev/ram0 ro ip=off ramdisk_size=40000 এবং ভেরিয়েবলে বরাদ্দ না করা একক পরামিতি যেমন vnc উপস্থিত থাকা উচিত। .parm ফাইলে দুটি নতুন পরামিতি যোগ করা প্রয়োজন যেগুলির সাহায্যে ইনস্টলেশন প্রোগ্রামকে নতুন কনফিগারেশন ফাইলের দিকে নির্দেশ করা হবে। এই দুটি পরামিতি হল CMSDASD এবং CMSCONF

CMSDASD=<cmsdasd_address>

<cmsdasd_address> কনফিগারেশন ফাইল ধারনকারী CMS DASD ডিভাইসের ডিভাইস ID-র তালিকা উল্লেখ করে। সাধারণত এটি CMS ব্যবহারকারীর 'A' ডিস্ক। এই অপশনটি শুধুমাত্র সেই ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের একটি CMS ফরম্যাট করা (z/VM) ডিস্ক উপলব্ধ রয়েছে।

উদাহরণ: CMSDASD=191

CMSCONFFILE=<configuration_file>

<configuration_file> কনফিগারেশন ফাইলের নাম উল্লেখ করে। এই মানটি লেখার জন্য শুধুমাত্র ছোট হাতের অক্ষর ব্যবহার করা যাবে। এটি Linux-এ ব্যবহৃত ফাইলের বিন্যাস অনুসারে উল্লেখ করা হয়। CMS ফাইল REDHAT CONF-কে redhat.conf হিসাবে লেখা হয়। এই অপশনটি শুধুমাত্র সেই ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের কাছে একটি CMS ফরম্যাট করা (z/VM) ডিস্ক উপলব্ধ রয়েছে।

উদাহরণ: CMSCONFFILE=redhat.conf

DASD=<dasd-list>

<dasd-list> -তে Red Hat Enterprise Linux দ্বারা ব্যবহার্য DASD ডিভাইসের তালিকা উল্লেখ করা হয়।

এই পরামিতিটি সরিয়ে ফেলা হলে DASD-র জন্য স্বয়ংক্রিয় অনুসন্ধান প্রক্রিয়া বাতিল করা হবে। কিন্তু DASD= পরামিতি ব্যবহার করার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ Red Hat Enterprise Linux অথিতিতে একটি নতুন DASD যোগ করা হলে ডিভাইসের সংখ্যা (এবং ডিভাইসের নাম) পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনার সিস্টেমটি ব্যবহারের অযোগ্য হয়ে যেতে পারে।

উদাহরণ: DASD=0.0.0100,0.0201-0.0.0204

নেটওয়ার্কিং আরম্ভ করার জন্য নিম্নলিখিত পরামিতিগুলি আবশ্যক:

SUBCHANNELS=

বিভিন্ন নেটওয়ার্ক ইন্টারফেসের জন্য প্রয়োজনীয় ডিভাইস bus ID উপলব্ধ করে।

qeth: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>,
<data_device_bus_id>"
lcs: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>"
ctc: SUBCHANNELS="<read_device_bus_id>,<write_device_bus_id>"

Due to the length of the qeth command line, it has been broken 
into two lines.  

উদাহরণ ( qeth SUBCHANNEL পংক্তির একটি নমুনা):

SUBCHANNELS=0.0.0600,0.0.0601,0.0.0602

একটি নির্দিষ্ট CTC প্রোটোকলকে বাধ্যতামূলকভাবে প্রয়োগ করার জন্য অতিরিক্ত পরামিতি যোগ করা যেতে পারে। উদাহরণ:

 
CTCPROT=<n>

<n> নিম্নলিখিত অপশনগুলির মধ্যে যে কোনো একটি হতে পারে:

  • 0 সামঞ্জস্যের (compatibility) মোডের জন্য ব্যবহার করুন (S/390 এবং zSeries ব্যতীত অন্যান্য সমতূল্য নন-Linux অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য)

  • 1 ব্যবহার করুন প্রসারিত (extended) মোডের জন্য

  • 2 ব্যবহার করুন CTC-ভিত্তিক tty-র জন্য (শুধুমাত্র Linux-থেকে-Linux সংযোগে সমর্থিত)

  • 3 ব্যবহার করুন S/390 এবং zSeries অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যের (compatibility) মোডের জন্য

PEERID=<userid>

<userid> -তে আপনি যে অতিথি মেশিনগুলিতে সংযোগ করতে ইচ্ছুক সেগুলির ID উল্লেখ করা হয়। উল্লেখ্য IDগুলি বড় হাতের অক্ষরে লেখা আবশ্যক। উদাহরণ, z/VM TCP/IP পরিসেবার মেশিনে একটি IUCV সংযোগ উল্লিখিত বর্ণনা অনুযায়ী লেখা হবে:

PEERID=TCPIP

নিম্নলিখিত পরামিতিগুলি ঐচ্ছিক:

HOSTNAME=<string>

<string> -তে সদ্য ইনস্টল করা Linux অতিথির হোস্টনেম উল্লেখ করা হয়।

NETTYPE=<type>

<type> -র জন্য নিম্নোক্ত যে কোনো একটি মান ব্যবহার করা আবশ্যক : ctc, iucv, qeth অথবা lcs।

IPADDR=<IP>

<IP> নতুন Linux অতিথির IP অ্যাড্রেস।

NETWORK=<network>

<network>-এ আপনার নেটওয়ার্কের ঠিকানা উল্লেখ করা হয়।

NETMASK=<netmask>

<netmask> নেটমাস্ককে উল্লেখ করে।

BROADCAST=<broadcast>

broadcast করার ঠিকানা <broadcast>-এ উল্লেখ করা হয়।

GATEWAY=<gw>

<gw>-তে eth ডিভাইসের gateway-IP অথবা ctc/escon/iucv পয়েন্ট-টু-পয়েন্ট পার্টনারের IP অ্যাড্রেস উল্লিখিত হয়।

MTU=<mtu>

<mtu> বর্তমান সংযোগের সর্বোচ্চ পরিবহন একক (MTU)-কে উল্লেখ করে।

DNS=<server1>:<server2>:...:<serverN>

<server1>:<server2>:...:<serverN> কোলন দ্বারা বিভাজিত DNS সার্ভারের তালিকা। উদাহরণ:

DNS=10.0.0.1:10.0.0.2
SEARCHDNS=<domain1>:<domain2>:...:<domainN>

<domain1>:<domain2>:...:<domainN> কোলন দ্বারা বিভাজিত অনুসন্ধানের ডোমেইনের তালিকা। উদাহরণ:

SEARCHDNS=example.com:example.org
PORTNAME=<osa_portname> | <lcs_portnumber>

এই ভেরিয়েবলটি qdio mode অথবা non-qdio মোডে চলমান OSA ডিভাইসকে সমর্থন করে।

qdio মোড ব্যবহারের সময়: <qeth_portname>, qeth মোডে চলাকালে OSA ডিভাইসের পোর্ট-নেম উল্লেখ করে। PORTNAME শুধুমাত্র APARs VM63308 বিনা z/VM 4.3 অথবা তার নিম্ন সংস্করণ এবং PQ73878 -র জন্য প্রয়োজন।

non-qdio মোড ব্যবহারের সময় : <lcs_portnumber> ০ থেকে ১৫ -র মধ্যবর্তী পূর্ণসংখ্যা হিসাবে আপেক্ষিক পোর্টের সংখ্যা প্রেরণ করতে ব্যবহৃত হয়।

FCP_* (FCP_1, FCP_2, ...)

FCP ডিভাইসসহ সিস্টেমে FCP সেট-আপ প্রি-কনফিগার করতে এই ভেরিয়েবলগুলি ব্যবহার করা যাবে (ইনস্টলেশনের সময় এইগুলি পরিবর্তন করা যাবে)।

পরামিতি ফাইলের সঠিক বিন্যাসের জন্য নিম্নলিখিত নমুনাগুলর সাহায্য নিন।

ন্যূনতমরূপে আবশ্যক পরামিতিসহ ফাইলের নমুনা:

root=/dev/ram0 DASD=200

উল্লেখ্যউল্লেখ্য
 

Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রাম, ব্যবহারকারীকে পরামিতি ফাইলে অনুল্লিখিত পরামিতি লেখার জন্য অনুরোধ জানাবে।

CTC নেটওয়ার্কিং ডিভাইস কনফিগারকারী ফাইলের নমুনা:

redhat.parm ফাইলের উদাহরণ:

root=/dev/ram0 ro ip=off ramdisk_size=40000
CMSDASD=191 CMSCONFFILE=redhat.conf
vnc

redhat.conf ফাইলের নমুনা (redhat.parm ফাইলে CMSCONFFILE-র দ্বারা চিহ্নিত)

DASD=200
HOSTNAME=client.z900.example.com
NETTYPE=ctc
IPADDR=192.168.0.10
SUBCHANNELS=0.0.0150,0.0.0151
NETWORK=192.168.0.0
NETMASK=255.255.255.0
SEARCHDNS=example.com:dns.example.com:z900.example.com
BROADCAST=192.168.0.255
GATEWAY=192.168.0.1
DNS=192.168.0.254
MTU=1492 
CTCPROT=0