| Red Hat Enterprise Linux 4: IBM® POWER Architecture-র জন্য ইনস্টলেশন গাইড | ||
|---|---|---|
| পূর্ববর্তী | অধ্যায় 2. Red Hat Enterprise Linux ইনস্টল করার প্রক্রিয়া | পরবর্তী |
আপনার সিস্টেমটি যদি বুট না করে, তাহলে রেসকিউ (rescue) মোডে ইনস্টলেশন ডিস্কগুলি ব্যবহার করুন। রেসকিউ (rescue) মোডে আপনি আপনার সিস্টেমের ডিস্ক পার্টিশনগুলিতে সরাসরি পৌছে, আপনার ইনস্টলেশনকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন করতে সক্ষম হবেন।
iSeries অথবা পাওয়ার নিয়ন্ত্রণ NWSDসহ i5-এ রেসকিউ মোডে বুট করতে, উল্লিখিত পরিবর্তনসহ নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করে ইনস্টলেশন প্রোগ্রামটি বুট করুন: NWSD-তে, IPL ক্ষেত্রতে 'rescue' (উদ্ধৃতিচিহ্নসহ) অথবা SCSI ড্রাইভারসহ লোড করতে হলে 'dd rescue' অপশন উল্লেখ করুন। অন্যান্য সিস্টেমের ক্ষেত্রে YABOOT প্রম্পটে ডিফল্ট কার্ণেলের নামের পরে rescue অথবা dd rescue (উদ্ধৃতি চিহ্ন বিনা) উল্লেখ করুন।
'ভাষা নির্বাচনের' পর্দার পরে (বিভাগ 2.10) ইনস্টলেশন প্রোগ্রামটি আপনার সিস্টেমের ডিস্ক পার্টিশনগুলিকে মাউন্ট করার প্রচেষ্টা করবে। এর পরে একটি শেল প্রম্পট প্রদর্শিত হবে যেখানে আপনি প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন। 'ইনস্টলেশন সম্পন্ন' বিভাগের (বিভাগ 2.23) বর্ণনা অনুযায়ী কার্ণেল এবং কমান্ড লাইনকে IPL উত্স-র মধ্যে সংরক্ষণ করার পরিবর্তনগুলিও এই স্থান থেকে করা সম্ভব।
পরিবর্তনগুলি করা হলে আপনি শেল থেকে exit 0 কমান্ডটি ব্যবহার করে প্রস্থান করতে পারবেন। এর ফলে C দিক থেকে রিবুট প্রক্রিয়া চালানো হবে। A অথবা B দিক অথবা *NWSSTG থেকে রিবুট করতে হলে আপনাকে শেল থেকে প্রস্থান না করে সিস্টেমটিকে নিষ্ক্রিয় করতে হবে।
যদি আপনার সিস্টেমটি নেটিভ DASD ডিস্ক ব্যবহার করে, তাহলে আপনাকে সম্ভবত রেসকিউ (rescue) মোড থেকে SCSI ইউটিলিটি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এই ইউটিলিটিগুলি ড্রাইভার ডিস্ক CD-তে অবস্থিত রয়েছে। ড্রাইভার ডিস্ক CDটি বিশেষ পদ্ধতি অনুসরণ না করে রেসকিউ (rescue) মোড থেকে মাউন্ট করা সম্ভব নয়। এই পদ্ধতির ধাপগুলি নীচে বর্ণিত রয়েছে।
আপনার Linux সিস্টেমে যদি কোনো দ্বিতীয় CD-ROM ড্রাইভ উপস্থিত থাকে তাহলে, ড্রাইভার ডিস্ক CD-টি এই ড্রাইভে মাউন্ট করতে পারেন।
আপনার সিস্টেমে যদি শুধুমাত্র একটি CD-ROM ড্রাইভ উপস্থিত থাকে, তাহলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে NFS boot নির্ধারণ করা আবশ্যক:
OpenPower, p5, i5, এবং pSeries-র জন্য:
linux rescue askmethod কমান্ডটি ব্যবহার করে CD-ROM থেকে বুট করুন। এর ফলে ডিফল্টরূপে CD-ROM ড্রাইভ নির্বাচন না করে, আপনি আপনার রেসকিউ (rescue) মিডিয়া হিসাবে নিজে কোনো NFS উত্স নির্বাচন করতে পারবেন।
iSeries-র জন্য:
/qopt/red_hat/ppc/iSeries/boot.img-কে Linux সিস্টেম ধারণকারী iSeries সিস্টেমের IFS-এ কপি করুন। এই কাজটি আপনি নিম্নলিখিত কমান্ডের মত কোনো কমান্ডের সাহায্যে করতে পারবেন:
COPY OBJ ('/qopt/red_hat/ppc/iSeries/boot.img') TODIR('/tmp') |
উল্লেখ্য /tmp -র পরিবর্তে আপনার IFS-র যে কোনো অবস্থানের নাম লেখা যাবে।
প্রথম ইনস্টলেশন ডিস্কটিকে একটি পৃথক Linux সিস্টেমের ফাইল-সিস্টেমে কপি করুন।
ইনস্টলেশন ডিস্কের একটি কপি NFS অথবা FTP-র মাধ্যমে উপলব্ধ করুন।
যে সিস্টেমটি রেসকিউ করা প্রয়োজন সেটি বন্ধ অথবা নিষ্ক্রিয় করুন। রেসকিউ (rescue) মোডে ইনস্টলেশন ডিস্ক বুট করা সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী IPL পরামিতিগুলি নির্ধারণ করুন। কিন্তু, IPL উত্স হিসাবে আপনার IFS-র boot.img-কে চিহ্নিত করুন। (উপরোক্ত ধাপ ১ অনুযায়ী)।
ইনস্টলেশন ডিস্কটি আপনার CD-ROM ড্রাইভ থেকে অপসারিত হয়েছে কিনা তা নিশ্চিত করুন
Linux সিস্টেম IPL করুন।
বিভাগ 2.25-এ বর্ণিত প্রম্পটগুলি অনুসরণ করুন। ইনস্টলেশনের উত্সর জন্য একটি পৃথক প্রম্পট প্রদর্শিত হবে। নিম্নোক্ত নেটওয়ার্ক কনফিগারেশন পর্দাটির কর্ম সম্পূর্ণ করার জন্য NFS অথবা FTP (যা প্রযোজ্য) নির্বাচন করুন।
রেসকিউ (rescue) মোডে Linux সিস্টেমটিকে বুট করা হলে CD-ROM ড্রাইভটি ব্যবহারের জন্য উপলব্ধ হবে এবং আপনি ড্রাইভার মিডিয়াটি মাউন্ট করে SCSI ইউটিলিটিগুলি ব্যবহার করতে পারবেন।
| পূর্ববর্তী | হোম | পরবর্তী |
| আপনার সাবস্ক্রিপশন সক্রিয় করুন | উপর | আপনার বর্তমান সিস্টেমকে আপগ্রেড করার পদ্ধতি |