2.3. CD-ROM থেকে ইনস্টল করার প্রক্রিয়া

CD-ROM থেকে Red Hat Enterprise Linux ইনস্টল করতে হলে, CD-ROM অপশনটি বাছাই করে ঠিক আছে নির্বাচন করুন। অনুরোধ করা হলে, CD-ROM ড্রাইভে Red Hat Enterprise Linux CD -টি প্রবেশ করান (যদি আপনি CD ব্যবহার করে বুট না করে থাকেন)। CD-ROM ড্রাইভে CD ঢুকিয়ে , ঠিক আছে নির্বাচন করে, [Enter] টিপুন।

উল্লেখ্যউল্লেখ্য
 

প্রথম CD-ROM-টি ইনস্টলেশন প্রোগ্রাম বুট করার সময় এবং পরবর্তী CD-ROMগুলি ব্যবহৃত হওয়ার পরে পুনরায় প্রয়োজন হবে।

এর পরে, ইনস্টলেশন প্রোগ্রাম আপনার সিস্টেমে অনুসন্ধান করে CD-ROM ড্রাইভটি সনাক্ত করার প্রচেষ্টা করবে। প্রথমে একটি IDE (ATAPI হিসাবেও পরিচিত) CD-ROM ড্রাইভ খোঁজ করার প্রচেষ্টা চালানো হয়। এটি পাওয়া গেলে, ইনস্টলেশন প্রক্রিয়ার পরবর্তী ধাপে এগিয়ে যান (বিভাগ 2.10 পড়ুন)।

উল্লেখ্যউল্লেখ্য
 

এই সময়ে ইনস্টলেশন প্রক্রিয়া বাতিল করতে হলে, iSeries ব্যবহারকারীদের ক্ষেত্রে NWS নিষ্ক্রিয় করতে হবে এবং iSeries ব্যতীত অন্য ব্যবহারকারীদের ক্ষেত্রে কম্পিউটারের রিসেট বাটনটি টিপতে হবে অথবা [Control]-[Alt]-[Delete] কী (key) টিপে মেশিন পুনরায় আরম্ভ করতে হবে। ইনস্টল করতে প্রস্তুত পর্দা প্রদর্শিত হওয়ার পূর্বে যে কোনো স্থানে আপনি নিশ্চিন্তে ইনস্টলেশন প্রক্রিয়া বাতিল করতে পারেন। অধিক বিবরণের জন্য বিভাগ 2.21 পড়ুন।

নিম্নোক্ত বিবরণ শুধুমাত্র iSeries ব্যতীত অন্য সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য:

যদি আপনার CD-ROM ড্রাইভটি SCSI CD-ROM হয় এবং তা সনাক্ত না হয়ে থাকে, তাহলে, ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে একটি SCSI ড্রাইভার নির্বাচন করতে অনুরোধ জানাবে। আপনার ব্যবহৃত অ্যাডাপ্টারের নিকটবর্তী ড্রাইভারটি নির্বাচন করুন। যদিও অধিকাংশ ড্রাইভার আপনার SCSI অ্যাডাপ্টারকে স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করতে সক্ষম, কিন্তু প্রয়োজনে ড্রাইভারটির জন্য আপনি কয়েকটি অপশন উল্লেখ করতে পারেন।

টিপউপদেশ
 

CD-ROM ড্রাইভের জন্য ঐচ্ছিক পরামিতির একটি আংশিক তালিকা Red Hat Enterprise Linux Reference Guide-র General Parameters and Modules নামক পরিশিষ্ঠতে অবস্থিত রয়েছে।

2.3.1. IDE CD-ROM যদি না পাওয়া যায়?

আপনি যদি IDE (ATAPI) CD-ROM ব্যবহার করে থাকেন, কিন্তু ইনস্টলেশন প্রোগ্রাম IDE (ATAPI) CD-ROM সনাক্ত করতে না পেরে,আপনার CD-ROM ড্রাইভের ধরন সম্বন্ধে প্রশ্ন করে থাকে, তাহলে নিম্নোক্ত বুট কমান্ডটি ব্যবহার করুন। ইনস্টলেশন প্রক্রিয়া পুনরায় আরম্ভ করে, boot: প্রম্পটে লিখুন linux hdX=cdrom। এটি যে ইন্টারফেসের সাথে যুক্ত, এবং মাস্টার অথবা স্লেভ (প্রাথমিক এবং দ্বিতীয় নামেও পরিচিত) হিসাবে কনফিগার করা আছে কিনা, সেটির উপর নির্ভর করে X-র পরিবর্তে নিম্নোক্ত যে কোনো অক্ষর লিখুন:

যদি আপনার কোনো তৃতীয় এবং/অথবা চতুর্থ নিয়ন্ত্রক উপস্থিত থাকে, তাহলে প্রত্যেকটি নিয়ন্ত্রক এবং তাদের মাস্টার ও স্লেভ নির্বাচন করে, প্রত্যেকটির জন্য ক্রম অনুযায়ী অক্ষর বরাদ্দ করুন।