2.19. root-র পাসওয়ার্ড নির্ধারণ করুন

ইনস্টলেশনের সময়কালে, root অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড নির্ধারণের প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ কর্ম। আপনার সিস্টেমের root অ্যাকাউন্টটি Windows NT মেশিনের অ্যাডমিনিস্ট্রেটরের সমতুল্য। Root অ্যাকাউন্টটি প্যাকেজ ইনস্টলেশন, RPM আপগ্রড এবং সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। Root হিসাবে লগ-ইন করলে আপনি আপনার সিস্টেমকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।

উল্লেখ্যউল্লেখ্য
 

Root নামক ব্যবহারকারী (superuser হিসাবেও পরিচিত) সম্পূর্ণ সিস্টেম ব্যবহার করার অধিকার রাখে এবং এই কারণে শুধুমাত্র সিস্টেম রক্ষণাবেক্ষণ অথবা প্রশাসনিক কাজের জন্য root ব্যবহারকারী হিসাবে লগ-ইন করা উচিত।

চিত্র 2-20. Root পাসওয়ার্ড

Root অ্যাকাউন্টটি শুধুমাত্র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যবহার করুন। নিত্যনৈমিত্তিক কর্মের জন্য একটি সাধারণ অ্যাকাউন্ট তৈরি করুন এবং বিশেষ পরিস্থিতিতে su - ব্যবহার করে root-এ পরিবর্তন করে প্রয়োজনীয় কর্ম সম্পন্ন করুন। এই সব সাধারণ নিয়ম মেনে চলা হলে ভুল কমান্ড অথবা লেখার-বিভ্রান্তির দরুন আপনার সিস্টেমে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেক কমে যায়।

টিপউপদেশ
 

Root হিসাবে পরিচিত হতে হলে, একটি টার্মিনাল উইন্ডোর শেল প্রম্পটে su - টাইপ করে [Enter] টিপুন। এর পরে root-র পাসওয়ার্ড লিখুন এবং [Enter] টিপুন।

ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে আপনার সিস্টেমে root-র জন্য একটি পাসওয়ার্ড নির্ধারণ [1] করতে অনুরোধ করবে। root পাসওয়ার্ড না লিখে আপনি ইনস্টলেশন প্রক্রিয়ার পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবেন না।

Root পাসওয়ার্ডটি অন্তত ছয় অক্ষরের হওয়া আবশ্যক; আপনার লেখা পাসওয়ার্ডটি পর্দায় প্রদর্শিত হবে না। আপনাকে পাসওয়ার্ডটি দুবার লিখতে বলা হবে; পাসওয়ার্ড দুটি না মিললে, ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে তা পুনরায় লিখতে অনুরোধ করবে।

Root পাসওয়ার্ডটি সহজ রাখা উচিত, কিন্তু অন্য কোনো ব্যক্তির পক্ষে সহজে অনুমেয় না হওয়াই বাঞ্ছনীয়। আপনার নাম, ফোন-নম্বর, qwerty, password, root, 123456, এবং anteater প্রভৃতি পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না। সংখ্যা ও ছোট এবং বড় হাতের অক্ষরের মিশ্রণে পাসওয়ার্ড তৈরি করা উচিত এবং এটি অবিধানে উপস্থিত কোনো শব্দ না হওয়াই বাঞ্ছনীয়, উদাহরণ : Aard387vark অথবা 420BMttNT। মনে রাখবেন পাসওয়ার্ড বড় এবং ছোট হাতের অক্ষরকে পৃথকভাবে নিরীক্ষণ করে। আপনার পাসওয়ার্ডটি লিখে রাখলে, অনুগ্রহ করে তা একটি সুরক্ষিত স্থানে রাখবেন। কিন্তু, এই পাসওয়ার্ড অথবা আপনার তৈরি অন্য কোনো পাসওয়ার্ড সাধারণত লিখে না রাখাই বাঞ্ছনীয়।

উল্লেখ্যউল্লেখ্য
 

অনুগ্রহ করে এই সাহয়কপুস্তিকায় উদাহরণস্বরূপ লেখা কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। এর মধ্যের কোনো পাসওয়ার্ড ব্যবহার করলে আপনার সিস্টেমের নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার আশঙ্কা থাকতে পারে।

টিপউপদেশ
 

ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আপনার root পাসওয়ার্ড পরিবর্তন করতে Root পাসওয়ার্ড টুল ব্যবহার করুন।

একটি শেল প্রম্পটে system-config-rootpassword লিখে Root পাসওয়ার্ড টুল আরম্ভ করুন। আপনি যদি root পরিচয় না ব্যবহার করেন তাহলে অগ্রসর হওয়ার জন্য আপনাকে root-র পাসওয়ার্ড লিখতে অনুরোধ করা হবে।

সংক্ষিপ্তটিকা

[1]

root-এর পাসওয়ার্ডটি আপনার Red Hat Enterprise Linux সিস্টেমের প্রশাসনিক পাসওয়ার্ড। আপনার সিস্টেম রক্ষণাবেক্ষণের প্রয়োজনেই শুধুমাত্র root পরিচয়ে লগ-ইন করা উচিত। সাধারণ ব্যবহারকারীদের জন্য নির্ধারিত নিয়ম এবং বাধা root-র জন্য প্রযোজ্য নয় এবং root-র দ্বারা করা পরিবর্তন আপনার সমগ্র সিস্টেমের উপর প্রভাব ফেলতে সক্ষম।