পরিশিষ্ট E. বুট প্রক্রিয়া সংক্রান্ত অতিরিক্ত অপশন

এই পরিশিষ্টতে, Red Hat Enterprise Linux ইনস্টলেশন প্রোগ্রামের জন্য বুট এবং কার্ণেল সংক্রান্ত অতিরিক্ত অপশনের বিষয়ে আলোচনা করা হয়েছে।

এই স্থানে উল্লিখিত বুট অপশনগুলি ব্যবহার করতে হলে ইনস্টলেশন boot: প্রম্পটে প্রয়োজনীয় কমান্ডটি লিখুন।

অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য এই সহায়কপুস্তিকাতে তালিকাভুক্ত বুট অপশনগুলি iSeries সিস্টেম ব্যবহারকারীদের যোগ করা আবশ্যক। এর জন্য প্রথমে হোস্ট OS/400 পার্টিশনে iSeries ব্যবহাকারী হিসাবে লগ-ইন করে নিজেদের পার্টিশনের জন্য NWSD -র মধ্যে IPL পরামিতিগুলি নির্দিষ্ট করতে হবে।

বুট প্রক্রিয়ার সময়ে ব্যবহৃত কমান্ড আর্গুমেন্ট

askmethod

Red Hat Enterprise Linux CD-ROM থেকে বুট করার সময় আপনি যে ইনস্টলেশন পদ্ধতি ব্যবহার করতে ইচ্ছুক তা এই কমান্ডের সাহায্যে উল্লেখ করুন।

dd

এই আর্গুমেন্টের ব্যবহার করা হলে ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে ড্রাইভার-ডিস্কেট ব্যবহার করার অনুরোধ জানাবে।

dd=url

এই আর্গুমেন্টটি ব্যবহার করা হলে ইনস্টলেশন প্রোগ্রাম আপনাকে একটি নির্দিষ্ট HTTP, FTP, অথবা NFS নেটওয়ার্ক ঠিকানা থেকে ড্রাইভার-ডিস্কেট ব্যবহার করার অনুরোধ জানাবে।

display=IP:0

এই কমান্ডের সাহায্যে দূরবর্তী প্রদর্শন অনুবর্তন প্রক্রিয়া নির্বাহ করা সম্ভব। এই কমান্ডে, IP-র পরিবর্তে যে সিস্টেমে আপনি প্রদর্শন করতে ইচ্ছুক সেটির IP অ্যাড্রেস লিখুন।

যে সিস্টেমে আপনি প্রদর্শন করতে ইচ্ছুক সেটিতে xhost +remotehostname কমান্ডটি নির্বাহ করুন এবং remotehostname-র পরিবর্তে যে সিস্টেম থেকে মূল প্রদর্শন চালানো হচ্ছে, সেটির নাম লিখুন। xhost +remotehostname কমান্ডটি ব্যবহার করে দূরবর্তী প্রদর্শন টার্মিনালের ব্যবহারের মাত্রা নিয়ন্ত্রণ করা হয় এবং অননুমোদিত কোনো ব্যক্তি অথবা সিস্টেমকে এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয় না।

driverdisk

এই কমান্ডটি dd কমান্ডের অনূরূপ কর্ম করে এবং Red Hat Enterprise Linux ইনস্টলেশনের সময় ড্রাইভার ডিস্কেট ব্যবহার করার অনুরোধ জানায়।

ide=nodma

এই কমান্ডটি সকল IDE ডিভাইসের উপর DMA নিষ্ক্রিয় করে এবং IDE-জড়িত কোনো সমস্যা হলে সহায়ক হতে পারে।

mediacheck

এই কমান্ডের সাহায্যে আপনি ইনস্টলেশন উত্সর (ISO-ভিত্তিক পদ্ধতির ক্ষেত্রে) অখণ্ডতা পরীক্ষা করতে সক্ষম হবেন। CD, DVD, হার্ড-ড্রাইভ ISO এবং NFS ISO ইনস্টলেশন পদ্ধতির জন্য এই কমান্ডটি কার্যকরী। ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ করার পূর্বে ISO ইমেজের অখণ্ডতা পরীক্ষা করা হলে ইনস্টলেশনের সময়কালের কিছু সমস্যা এড়ানো যাবে।

mem=xxxM

কার্ণেলের দ্বারা সনাক্ত করা মেমরির পরিমাণ এই কমান্ডের দ্বারা বাতিল করা সম্ভব। এটি ব্যবহার করা হয় কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন, কয়েকটি পুরোনো মেশিনে ১৬ মেগাবাইট মেমরি সনাক্ত করা হলে এবং নতুন মেশিনে যেগুলির ভিডিও-কার্ড মূল মেমরির সাথে ভিডিও মেমরি ভাগ করে। কমান্ডটি নির্বাহ করার সময় xxx-র পরিবর্তে মেগাবাইটে মেমরির পরিমাণ লিখুন।

nopass

এই কমান্ডের ব্যবহারে ইনস্টলেশন প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ে কী-বোর্ড এবং মাউস সংক্রান্ত তথ্য জ্ঞাপন করার প্রক্রিয়া নিষ্ক্রিয় করা হয়। নেটওয়ার্ক ইনস্টলেশন প্রক্রিয়ার সময় ইনস্টলেশন প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ে কী-বোর্ড এবং মাউস কনফিগারেশন পর্দা পরীক্ষা করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা যেতে পারে।

nopcmcia

এই অপশনটি আপনার সিস্টেমের PCMCIA নিয়ন্ত্রকগুলিকে উপেক্ষা করে।

noprobe

এই কমান্ডের সাহায্যে হার্ডওয়ের অনুসন্ধান প্রক্রিয়া বাতিল করা হয় এবং ব্যবহারকারীকে হার্ডওয়ের সংক্রান্ত তথ্য লিখতে অনুরোধ করা হয়।

noshell

এই কমান্ডটি ইনস্টলেশন চলাকালে ভার্চুয়াল কনসোল ২-র উপর শেল ব্যবহার নিষ্ক্রিয় করে।

nousb

এই কমান্ডের সাহায্যে ইনস্টলেশনের সময় USB সমর্থন নিষ্ক্রিয় করা হয়। ইনস্টলেশন প্রোগ্রামটি যদি আরম্ভের সময় থমকে যায়, তাহলে এই কমান্ডটির ব্যবহার লাভজনক হতে পারে।

nousbstorage

এই কমান্ডের সাহায্যে ইনস্টলেশন প্রোগ্রামের লোডারে, usbstorage মডিউল লোড করার প্রক্রিয়া নিষ্ক্রিয় করা হয়। SCSI সিস্টেমে ডিভাইসের অনুক্রম নির্ধারণ করতে এটি সাহায্য করবে।

rescue

এই কমান্ডটি রেসকিউ মোড আরম্ভ করে। রেসকিউ মোড সম্পর্কে অধিক বিবরণের জন্য Red Hat Enterprise Linux System Administration Guide পড়ুন।

resolution=

ইনস্টলেশন প্রোগ্রাম যে ভিডিও মোডে চলবে তা উল্লেখ করে। যে কোনো প্রমিত রেসোলিউশন মান এখানে গ্রহণ করা হয়, যেমন 640x480, 800x600, 1024x768 ইত্যাদি।

serial

এই কমান্ডটি সিরিয়াল কনসোল সমর্থন সক্রিয় করে।

text

এই কমান্ডটি গ্রাফিকাল ইনস্টলেশন প্রোগ্রাম নিষ্ক্রিয় করে এবং ইনস্টলেশন প্রোগ্রামকে টেক্সট মোডে চলতে বাধ্য করে।

updates

এই কমান্ড আপনাকে আপডেট (bug fixes) ধারণকারী একটি ফ্লপি ডিস্কেট প্রবেশ করাতে অনুরোধ করে। আপনি যদি সার্ভারের RHupdates/ ডিরেক্টরিতে আপডেট ইমেজগুলি স্থাপন করে নেটওয়ার্ক ইনস্টলেশন করার চেষ্টা করলে এটি প্রযোজ্য নয়।

vnc

এই কমান্ডের সাহায্যে আপনি VNC সার্ভারের থেকে ইনস্টল করতে সক্ষম হবেন।

vncpassword=

VNC সার্ভারের সাথে যোগাযোগ করতে যে পাসওয়ার্ড ব্যবহৃত হবে সেটি এই কমান্ডের সাহায্যে নির্ধারণ করা হবে।